সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শার্শায় পুলিশের পৃথক অভিযানে ৯৯ বোতল কাশির সিরাপ ও ৫১ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ যশোরে ফাঁদে ফেলে শালী দুলাভাইয়ের অপহরণ ও মুক্তিপণ আদায় অতপরঃ থানায় অভিযোগ গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের মিছিল, ভাঙচুর ও টায়ারে আগুন মাদক, ইভটিজ ও বাল্যবিবাহ বিরোধী বার্তা নিয়ে আশালতা বিদ্যালয়ে অফিসার ইনচার্জ সীমান্তে বিজিবির সর্বোচ্চ সতর্কতা, পলাতক আসামিদের অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিশেষ নজরদারি যশোরের বাঘারপাড়ায় ৯৫ বোতল বিদেশি মদসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে মাহবুবুর রহমানের যোগদান যশোরে ডিবির অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধার, পলাতক জুয়েলের বিরুদ্ধে ১৪ মামলা ডুমুরিয়ায় ৯০০ বর্গফুটের বিশাল ক্যানভাসে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিকৃতি এঁকে তাক লাগালেন তরুণ চিত্রশিল্পী অমিত রাহা নড়াইলের বিশ্ব বিখ্যাত সেতার বাদক ওস্তাদ রবি শংকর

যবিপ্রবির সিএসই বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

  • প্রকাশিত: রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

যবিপ্রবি প্রতিনিধি:আলোচনা অনুষ্ঠান, নবীন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা, বিদায়ী শিক্ষার্থীদের সম্মাননা স্মারক ও সংবর্ধনা প্রদান এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ১০ টায় বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবি কাজী নজরুল একাডেমিক ভবনের অধ্যাপক মোহাম্মদ শরীফ হোসেন গ্যালারীতে সিএসই বিভাগের উদ্যোগে নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিভাগটির দেশি ও বিদেশি বিভিন্ন প্রতিযোগিতায় কৃতিত্বের স্বাক্ষর রাখা কৃতি শিক্ষার্থীদেরও সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবি উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান।

বিশেষ অতিথির বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে যবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান বলেন, “সিএসই বিভাগ দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীদের প্রথম পছন্দ এবং এখানে দেশের সেরা মেধাবীরাই পড়ার সুযোগ পায়। বিশ্ববিদ্যালয়ের চার বছর মূলত শিক্ষার্থীদের কঠোর প্রশিক্ষণের সময়। শিক্ষকদের দেওয়া অ্যাসাইনমেন্ট ও পড়াশোনার চাপ শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্মজীবনের চ্যালেঞ্জ মোকাবিলা এবং পেশাদারিত্ব অর্জনে দক্ষ করে তোলে। কঠোর পরিশ্রম ও দক্ষতা অর্জনের মধ্য দিয়ে তোমরা দেশ ও জাতির কল্যাণ বয়ে আনবে বলে আমি মনে করি। পাশাপাশি, শিক্ষার্থীদের কেবল চাকরিপ্রার্থী না হয়ে উদ্ভাবনী চিন্তার মাধ্যমে উদ্যোক্তা বা চাকরিদাতা হওয়ার আহ্বান জানান তিনি এবং এ ক্ষেত্রে সরকারি স্টার্টআপ ফান্ডিং কাজে লাগানোর পরামর্শ দেন।”

বিশেষ অতিথির বক্তব্যে যবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান বলেন, “শিক্ষার্থীদের কেবল পরীক্ষায় প্রথম হওয়ার পেছনে না ছুটে নিজেদের দক্ষ ও সেরা মানুষ হতে হবে। শুধুমাত্র একটি সার্টিফিকেট বা কাগজ পাওয়ার জন্য বিশ্ববিদ্যালয় নয়। বিশ্ববিদ্যালয় হলো সারা বিশ্বের আবাসস্থল। পারিপার্শ্বিক অবস্থা থেকে সেরাটা গ্রহণ করে মানবসভ্যতার সেরা হতে হবে। নবীন এবং বিদায়ী উভয় শিক্ষার্থীর জন্যই সেরা হওয়ার এই চেষ্টা অব্যাহত রাখা উচিত।”

সিএসই বিভাগের চেয়ারম্যান ড. মো. কামরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, সিএসই বিভাগের অধ্যাপক ড. মো. আলম হোসেন, প্রভাষক এসকে. সালাউদ্দীন কবীর, শিক্ষার্থী মো. জসিম উদ্দিন, মো. নিশাতসহ প্রমুখ। অনুষ্ঠানে সিএসই বিভাগের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। সন্ধ্যায় সিএসই বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে শুরু হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews