
যশোর অফিস :যশোরস্থ সাতক্ষীরা কল্যাণ সমিতির নির্বাহী সদস্য মোজাফফার হোসেনের বদলিজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শনিবার সন্ধ্যা ৭টায় শহরের একটি অভিজাত হোটেলে সমিতির পক্ষ থেকে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সমিতির সাধারণ সম্পাদক কবিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি জি এম আবু ফয়সাল। এ সময় উপস্থিত ছিলেন দুর্যোগ, ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক রতন আচার্য, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক রিয়াজ উদ্দীন আহমদ, মহিলা বিষয়ক সম্পাদক নাজনীন হায়দার, ছাত্রবিষয়ক সম্পাদক রায়হান কবীর, সদস্য ড. অসীত বরণ মণ্ডল ও মাহমুদুন্নবী চাঁনসহ সমিতির নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে মোজাফফার হোসেনের কর্মজীবন ও সমিতির প্রতি তাঁর অবদানের সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরা হয়। তাঁর বদলি হয়ে খুলনায় নতুন কর্মস্থলে যোগদান উপলক্ষে বক্তারা শুভকামনা জানান এবং তাঁর আগামী কর্মজীবনের সাফল্য ও সুন্দর জীবন কামনা করে দোয়া করেন।
এ ছাড়া অনুষ্ঠানে আগামী ২০ নভেম্বর শুক্রবার ডেঙ্গু প্রতিরোধে মশারি বিতরণ, বার্ষিক পিকনিকসহ সমিতির বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা ও পরিকল্পনা করা হয়।
প্রেস বিজ্ঞপ্তি