শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
জনগণকে মানসম্মত সেবা নিশ্চিত করতে হবে, অতিরিক্ত টাকা নেওয়া যাবে না: প্রতিমন্ত্রী অমিত নড়াইলের লোহাগড়ায় ছেলের হাতে বাবা খুন এস এফ ট্রাভেলসের চেয়ারম্যানের বিরুদ্ধে কোটি টাকার হজ্ব প্রতারণার অভিযোগ, থানায় অভিযোগ দায়ের ১৬ বছর পর চট্টগ্রামে ধরা পড়ল খুলনার হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি যশোর সীমান্তে বিজিবির অভিযানে সাড়ে ৩ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ যশোরে ১০২ বছর বয়সে আব্দুল গনি ফকিরের ইন্তেকাল শার্শার উলাশীতে তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী পালিত যবিপ্রবি শিক্ষক-শিক্ষার্থীদের টার্গেট করে প্রতারণার চেষ্টা, দাবি করা হচ্ছে বড় অঙ্কের টাকা ন্যানো ফিসফিডের পেটেন্ট পেলেন যবিপ্রবির অধ্যাপক ড. জাভেদ হোসেন খান বেনাপোল স্থলবন্দর শ্রমিক ইউনিয়নের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

এস এফ ট্রাভেলসের চেয়ারম্যানের বিরুদ্ধে কোটি টাকার হজ্ব প্রতারণার অভিযোগ, থানায় অভিযোগ দায়ের

  • প্রকাশিত: শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে

ডুমুরিয়া খুলনা প্রতিনিধি:পবিত্র হজ্ব ও ওমরাহ পালনের নামে সাধারণ ধর্মপ্রাণ মানুষের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়ে চম্পট দেওয়ার অভিযোগ উঠেছে ‘এস এফ ট্রাভেলস’-এর চেয়ারম্যান হাফেজ মাওলানা ওমর ফারুক হাসানের বিরুদ্ধে। টাকা ও পাসপোর্ট হারিয়ে এখন চরম অনিশ্চয়তা ও দিশেহারা অবস্থায় দিন কাটাচ্ছেন একাধিক ভুক্তভোগী।

অভিযোগ সূত্রে জানা গেছে, হাফেজ মাওলানা ওমর ফারুক হাসান হজের ভিসা ও আনুষঙ্গিক সুবিধার কথা বলে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেন। কিন্তু নির্দিষ্ট সময়ে গ্রাহকদের হজে পাঠাতে ব্যর্থ হন। পরবর্তীতে ভুক্তভোগীরা তাদের পাওনা টাকা ও পাসপোর্ট ফেরত চাইলে তিনি টালবাহানা শুরু করেন। বর্তমানে তিনি মোবাইল ফোন বন্ধ রেখে আত্মগোপনে রয়েছেন।

প্রতারণার শিকার ভুক্তভোগীরা জানান, প্রতারক ফারুক হাসানের সাথে যোগাযোগ করতে না পেরে তারা চরম দুশ্চিন্তায় পড়েছেন। এ ঘটনায় বিচার ও টাকা উদ্ধারের দাবিতে ডুমুরিয়া থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে।

ভুক্তভোগীরা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর নিকট আকুল আবেদন জানিয়েছেন, দ্রুততম সময়ে অভিযুক্ত ফারুক হাসানকে গ্রেফতার করে তাদের কষ্টার্জিত অর্থ উদ্ধার এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews