শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোর সীমান্তে বিজিবির অভিযানে সাড়ে ৩ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ যশোরে ১০২ বছর বয়সে আব্দুল গনি ফকিরের ইন্তেকাল শার্শার উলাশীতে তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী পালিত যবিপ্রবি শিক্ষক-শিক্ষার্থীদের টার্গেট করে প্রতারণার চেষ্টা, দাবি করা হচ্ছে বড় অঙ্কের টাকা ন্যানো ফিসফিডের পেটেন্ট পেলেন যবিপ্রবির অধ্যাপক ড. জাভেদ হোসেন খান বেনাপোল স্থলবন্দর শ্রমিক ইউনিয়নের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল গৃহবধুকে পিটিয়ে রক্তাত্ত্ব করলো দেবর প্রয়াত নেতা তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকীতে পৌর ২ নং ওয়ার্ড বিএনপির দোয়া ও খাবার বিতরণ শার্শার বাগআঁচড়ায় তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী পালিত কেশবপুর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি ওয়াজেদ খান ডবলু, সাধারণ সম্পাদক বুলবুল

যশোরে ১০২ বছর বয়সে আব্দুল গনি ফকিরের ইন্তেকাল

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিবেদক,:যশোর সদর উপজেলার হৈবতপুর ইউনিয়নের নাটুয়াপাড়া গ্রামের প্রবীণ ব্যক্তি আব্দুল গনি ফকির (১০২) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বার্ধক্যজনিত কারণে তাঁর মৃত্যু হয়েছে। তিনি বারোবাজার ডিগ্রি কলেজের ভূগোল বিভাগের প্রভাষক ফারুক হোসেনের পিতা।
দীর্ঘ জীবনে আব্দুল গনি ফকির এলাকায় একজন শ্রদ্ধাভাজন ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন। মানুষের বিপদে-আপদে পাশে দাঁড়ানো, অসহায়দের সহযোগিতা এবং কবিরাজি চিকিৎসা ও ঝাড়ফুঁকের মাধ্যমে সেবা দেওয়ার কারণে তাঁর পরিচিতি ছিল। প্রতিবছর ১১ ফাল্গুন নাটুয়াপাড়ায় তাঁর ভক্ত-অনুরাগীদের উদ্যোগে ওরশ অনুষ্ঠিত হতো।
মৃত্যুকালে তিনি এক ছেলে, ছয় মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়স্বজন, ভক্ত ও গুণগ্রাহী রেখে গেছেন।
শুক্রবার ৬ নভেম্বর বাদ জুমা নাটুয়াপাড়া স্কুল মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews