শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোর সীমান্তে বিজিবির অভিযানে সাড়ে ৩ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ যশোরে ১০২ বছর বয়সে আব্দুল গনি ফকিরের ইন্তেকাল শার্শার উলাশীতে তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী পালিত যবিপ্রবি শিক্ষক-শিক্ষার্থীদের টার্গেট করে প্রতারণার চেষ্টা, দাবি করা হচ্ছে বড় অঙ্কের টাকা ন্যানো ফিসফিডের পেটেন্ট পেলেন যবিপ্রবির অধ্যাপক ড. জাভেদ হোসেন খান বেনাপোল স্থলবন্দর শ্রমিক ইউনিয়নের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল গৃহবধুকে পিটিয়ে রক্তাত্ত্ব করলো দেবর প্রয়াত নেতা তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকীতে পৌর ২ নং ওয়ার্ড বিএনপির দোয়া ও খাবার বিতরণ শার্শার বাগআঁচড়ায় তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী পালিত কেশবপুর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি ওয়াজেদ খান ডবলু, সাধারণ সম্পাদক বুলবুল

শার্শার উলাশীতে তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী পালিত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত, শ্রদ্ধাভরে স্মরণ করলেন বিএনপি নেতাকর্মীরা

শাহাবুদ্দিন আহামেদ, বেনাপোল:যশোরের শার্শা উপজেলার ৯ নম্বর উলাশী ইউনিয়ন বিএনপির উদ্যোগে বিএনপির স্থায়ী কমিটির প্রয়াত সদস্য, আধুনিক যশোরের স্থপতি ও সাবেক মন্ত্রী জননেতা তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় উলাশী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া স্মরণসভায় তরিকুল ইসলামের রাজনৈতিক জীবন, জনসেবা ও যশোরের উন্নয়নে তাঁর অবদানের কথা স্মরণ করেন বক্তারা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উলাশী ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির। প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটন।

প্রধান অতিথির বক্তব্যে আবুল হাসান জহির বলেন, “তরিকুল ইসলাম ছিলেন একজন দূরদর্শী রাজনৈতিক নেতা ও জনদরদি মানুষ। আধুনিক যশোর গড়ার ক্ষেত্রে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। তিনি আজীবন মানুষের অধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে নিজেকে নিয়োজিত রেখেছিলেন। তাঁর আদর্শ ও রাজনৈতিক জীবন থেকে আমাদের শিক্ষা নিতে হবে।”

প্রধান বক্তা আলহাজ্ব নুরুজ্জামান লিটন বলেন, “তরিকুল ইসলাম শুধু বিএনপির নেতা ছিলেন না, তিনি ছিলেন যশোরের মানুষের আস্থার প্রতীক। তিনি শুধু যশোরের নেতা ছিলেন না তিনি ছিলো সারা বাংলাদেশের নেতা। তাঁর রাজনৈতিক প্রজ্ঞা, ত্যাগ ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড আমাদের অনুপ্রেরণা জোগায়। তাঁর আদর্শকে ধারণ করে দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে হবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির উপদেষ্টা খায়রুজ্জামান মধু, সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম বাবু, প্রচার সম্পাদক নজরুল ইসলাম, বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দীন, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আক্তারুজ্জামান আক্তার।

এ ছাড়া উপস্থিত ছিলেন উলাশী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. সহিদ আলী, যুগ্ম সম্পাদক শফিউর রহমান শফী, শার্শা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব শহিদুল ইসলাম শহীদ, যুবদল নেতা আশানুর রহমান, লাল্টু ও জাহাঙ্গীর খাদেমসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

স্মরণসভা শেষে সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
এ সময় দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং বিএনপির নেতাকর্মীদের কল্যাণ কামনা করা হয়।

অনুষ্ঠান শেষে উপস্থিত সবার মাঝে তবারক বিতরণ করা হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews