বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রমিক আন্দোলনে নিহত তরুণের লাশ নিয়ে বাড়ি ফিরলেন স্বজনরা খুলনায় তাঁতীদল নেতা হুমায়ুন কবির হত্যা মামলার আসামি এসআরবি-৬ জালে আটক যবিপ্রবিতে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত: চ্যাম্পিয়ন পিইএসএস বিভাগ বাঘারপাড়ায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা সাবেক উপজেলা চেয়ারম্যান বিপুল ফারাজিসহ ৪০ জন আসামি, গ্রেপ্তার ৪ যশোরের কেশবপুরে জোড়া হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ২ সীমান্ত হত্যা বন্ধে বিজিবি-বিএসএফ রিজিয়ন কমান্ডার পর্যায়ে বৈঠক কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী সাতক্ষীরার কালীগঞ্জে ১০০ বোতল উইনকেরেক্সসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার নড়াইলে হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করেন এসপি আল মামুন শিকদার শিশু সহিংসতা রোধে কঠোর ট্রাইব্যুনাল : ৯ মাসে ২ মৃত্যুদণ্ড, ৪ যাবজ্জীবন

খুলনায় তাঁতীদল নেতা হুমায়ুন কবির হত্যা মামলার আসামি এসআরবি-৬ জালে আটক

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিবেদক: খুলনায় চাঞ্চল্যকর তাঁতীদল নেতা হুমায়ুন কবির হত্যা মামলার এজাহারনামীয় ৩নং আসামি ফায়েক শেখকে গ্রেফতার করেছে এসআরবি-৬।

মঙ্গলবার (৩ নভেম্বর ২০২৬) রাত ৭টা ৫০ মিনিটে এসআরবি-৬, সিপিএসসি এবং এসআরবি-৪, সিপিএসসি এর যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা মহানগরীর পল্লবী থানাধীন ব্লক-ই, সেকশন-১২, রোড নং-৮/৭৭ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত ফায়েক শেখ (৪৩), পিতা শেখ ইদ্রিস আলী, সাং রায়েরমহল পশ্চিমপাড়া, থানা খালিশপুর, জেলা খুলনা।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভিকটিম হুমায়ুন কবির খুলনা মহানগর তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন। গত ১ নভেম্বর রোববার সন্ধ্যায় নগরীর রায়েরমহল বড় মসজিদের পেছনে তার নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান হিল ক্যান্টিন নামক ফাস্টফুডের দোকানে বসে ছিলেন। এসময় ধৃত আসামি ফায়েক শেখসহ অন্যান্য আসামিরা পূর্ব শত্রুতার জের ধরে ধারালো চাপাতি ও চাইনিজ কুড়াল দিয়ে এলোপাতাড়িভাবে কুপিয়ে তাকে গুরুতর জখম করে। স্থানীয়রা উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ভিকটিমের ছেলে সৈয়দ নূর আমিন বাদী হয়ে আড়ংঘাটা থানায় হত্যা মামলা দায়ের করেন।

গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কেএমপির আড়ংঘাটা থানায় হস্তান্তর করা হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews