সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১২:১১ অপরাহ্ন
শিরোনাম :
যশোরের ঝিকরগাছায় ওয়ান শুটারগান ও কার্তুজসহ একজন গ্রেপ্তার শার্শায় পুলিশের পৃথক অভিযানে ৯৯ বোতল কাশির সিরাপ ও ৫১ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ যশোরে ফাঁদে ফেলে শালী দুলাভাইয়ের অপহরণ ও মুক্তিপণ আদায় অতপরঃ থানায় অভিযোগ গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের মিছিল, ভাঙচুর ও টায়ারে আগুন মাদক, ইভটিজ ও বাল্যবিবাহ বিরোধী বার্তা নিয়ে আশালতা বিদ্যালয়ে অফিসার ইনচার্জ সীমান্তে বিজিবির সর্বোচ্চ সতর্কতা, পলাতক আসামিদের অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিশেষ নজরদারি যশোরের বাঘারপাড়ায় ৯৫ বোতল বিদেশি মদসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে মাহবুবুর রহমানের যোগদান যশোরে ডিবির অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধার, পলাতক জুয়েলের বিরুদ্ধে ১৪ মামলা ডুমুরিয়ায় ৯০০ বর্গফুটের বিশাল ক্যানভাসে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিকৃতি এঁকে তাক লাগালেন তরুণ চিত্রশিল্পী অমিত রাহা

কুয়েটে ড. এম. এ. রশীদ হলের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
  • ৮২ বার পড়া হয়েছে

শেখ মাহতাব হোসেন:খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ড. এম. এ. রশীদ হলের ২০২০ ব্যাচের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা এবং ২০২৫ ব্যাচের শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বুধবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ড. এম. এ. রশীদ হলের প্রভোস্ট ড. রুবাইয়াত মোস্তাকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়েটের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালক (ছাত্র কল্যাণ) প্রফেসর ড. মোঃ হাসান আলী। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালন শাহ্ হলের প্রভোস্ট প্রফেসর ড. মোঃ শরিফুল ইসলাম এবং ফজলুল হক হলের প্রভোস্ট প্রফেসর ড. মোঃ আরিফুজ্জামান।

অনুষ্ঠানে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ বিদায়ী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন এবং নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর বলেন, বিশ্ববিদ্যালয় জীবনের অর্জিত জ্ঞান, দক্ষতা ও মূল্যবোধকে কাজে লাগিয়ে শিক্ষার্থীদের দেশ ও সমাজের কল্যাণে ভূমিকা রাখতে হবে। তিনি বিদায়ী শিক্ষার্থীদের কর্মজীবনে সাফল্য কামনা করেন এবং নবীন শিক্ষার্থীদের নিষ্ঠা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধের সঙ্গে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে হলের প্রভোস্ট ড. রুবাইয়াত মোস্তাক বিদায়ী শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ কামনা করেন এবং নবীন শিক্ষার্থীদের হলের নিয়ম-শৃঙ্খলা মেনে শিক্ষাজীবনকে সাফল্যমণ্ডিত করার আহ্বান জানান।

অনুষ্ঠানে ড. এম. এ. রশীদ হলের সহকারী প্রভোস্টবৃন্দ, বিদায়ী ও নবীন শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। নবীনদের বরণ ও বিদায়ীদের শুভকামনা জানানোর মধ্য দিয়ে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews