সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শার্শায় পুলিশের পৃথক অভিযানে ৯৯ বোতল কাশির সিরাপ ও ৫১ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ যশোরে ফাঁদে ফেলে শালী দুলাভাইয়ের অপহরণ ও মুক্তিপণ আদায় অতপরঃ থানায় অভিযোগ গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের মিছিল, ভাঙচুর ও টায়ারে আগুন মাদক, ইভটিজ ও বাল্যবিবাহ বিরোধী বার্তা নিয়ে আশালতা বিদ্যালয়ে অফিসার ইনচার্জ সীমান্তে বিজিবির সর্বোচ্চ সতর্কতা, পলাতক আসামিদের অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিশেষ নজরদারি যশোরের বাঘারপাড়ায় ৯৫ বোতল বিদেশি মদসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে মাহবুবুর রহমানের যোগদান যশোরে ডিবির অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধার, পলাতক জুয়েলের বিরুদ্ধে ১৪ মামলা ডুমুরিয়ায় ৯০০ বর্গফুটের বিশাল ক্যানভাসে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিকৃতি এঁকে তাক লাগালেন তরুণ চিত্রশিল্পী অমিত রাহা নড়াইলের বিশ্ব বিখ্যাত সেতার বাদক ওস্তাদ রবি শংকর

মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে দূর্বাডাঙ্গায় পুলিশের কঠোর বার্তা

  • প্রকাশিত: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
  • ১০১ বার পড়া হয়েছে

আবু রায়হান, মণিরামপুর(যশোর):যশোরের মণিরামপুর উপজেলার দূর্বাডাঙ্গা ইউনিয়ন পরিষদের হলরুমে মাদক, সন্ত্রাস, চুরি, ইভটিজিং ও কিশোর গ্যাংয়ের বিস্তার প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেল ৫টায় আয়োজিত এ সভায় শিক্ষার্থী, অভিভাবক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মণিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবু সাঈদ। দূর্বাডাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি আলতাফ হোসেনের সভাপতিত্বে এবং ইউনিয়ন বিট অফিসার মিলন মোল্যার সঞ্চালনায় সভায় স্থানীয় সুধীজন ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে ওসি মো. আবু সাঈদ বলেন, “কিশোর গ্যাং, মাদক ও বাল্যবিবাহ শুধু একটি পরিবার বা শিক্ষাপ্রতিষ্ঠানের সমস্যা নয়; এগুলো সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য বড় চ্যালেঞ্জ।”
তিনি বলেন, সন্তান কোথায় যাচ্ছে, কার সঙ্গে মিশছে এবং কী করছে—এসব বিষয়ে অভিভাবকদের সচেতন ও বন্ধুত্বপূর্ণ নজরদারি রাখতে হবে। শিক্ষার্থীদের কোনো সমস্যা হলে ভয় বা সংকোচের কারণে তা গোপন না করে শিক্ষক, অভিভাবক কিংবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাতে হবে।

তিনি আরও বলেন, সম্মিলিত সচেতনতাই মাদক, কিশোর গ্যাং, ইভটিজিংসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখতে পারে।

সভায় উপস্থিত ছিলেন মণিরামপুর থানার সেকেন্ড অফিসার মানিক কুমার সাহা, দূর্বাডাঙ্গা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি হারুন-অর-রশিদ, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খোকন, ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা আব্দুল আজিজসহ দূর্বাডাঙ্গা ইউনিয়ন বিএনপি ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews