বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরে ডিবির পৃথক অভিযানে ১৩০ পিস ইয়াবা ও ৪০ বোতল নেশা জাতীয় সিরাপসহ ৪ মাদক ব্যবসায়ী আটক সাতক্ষীরায় ১৪ বছরের কিশোরীকে ধর্ষণ, পিবিআই’র অভিযানে আসামি গ্রেপ্তার ও আদালতে স্বীকারোক্তি যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে বিশ্ব হার্ট দিবস পালিত যশোর সীমান্তে বিজিবির অভিযানে বিদেশি মদসহ সাড়ে ৩ লক্ষাধিক টাকার মালামাল আটক যবিপ্রবি স্কুল অ্যান্ড কলেজে নবীন বরণ যশোরে চুরি হওয়া মোটরসাইকেল ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার, যুবক আটক যশোরে গ্রাম আদালত নিয়ে জনসচেতনতা বাড়াতে সমন্বয় সভা ভাঙ্গায় দুর্ভোগে হাজারো মানুষ প্রায় ১২ বছর সংস্কার নেই, দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীরঃ মাদক সেবনের অপরাধে দুই আসামির এক বছরের কারাদণ্ড রিপোর্টার্স ক্লাব থেকে পদত্যাগ করলেন এস এম তাজাম্মুল ‎

যবিপ্রবি স্কুল অ্যান্ড কলেজে নবীন বরণ

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৯ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিবেদক :যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) স্কুল অ্যান্ড কলেজে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের বরণ করে নিতে বর্ণাঢ্য নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। নবীন শিক্ষার্থীদের বরণের মধ্য দিয়ে কলেজ শাখা দ্বিতীয় বছরে পদার্পণ করেছে। এ বছর কলেজের বিভিন্ন বিভাগে মোট ৪৪ জন শিক্ষার্থী ভর্তি হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় যবিপ্রবি স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে ফুল ও উপহার দিয়ে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক শেখ মাহমুদুল হাসান বলেন, শিক্ষার্থীদের বড় স্বপ্ন দেখতে হবে এবং লক্ষ্যের প্রতি মনোযোগী হতে হবে। পারিবারিক মূল্যবোধ, সততা, নীতি-নৈতিকতা ও মানবিক মূল্যবোধকে ধারণ করে আদর্শ নাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান তিনি। একই সঙ্গে অভিভাবকদের সন্তানের নিজস্ব মেধা, আগ্রহ ও মানসিকতাকে সম্মান করার পরামর্শ দেন।
বিশেষ অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান বলেন, সন্তানদের শুধু শাসন না করে ভালোবাসা ও মমতার মাধ্যমে তাদের পাশে থাকতে হবে। কোনো সমস্যা হলে যাতে শিক্ষার্থীরা নির্দ্বিধায় পরিবার ও শিক্ষকদের সঙ্গে তা ভাগ করে নিতে পারে, সে পরিবেশ নিশ্চিত করা জরুরি। তিনি শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি শিক্ষক ও অভিভাবকদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার আহ্বান জানান।
যবিপ্রবি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ড. মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন যশোর সদরের সহকারী উপজেলা শিক্ষা অফিসার মো. হায়দার আলী, কলেজের গভর্নিং বডির সদস্য ড. মো. জহুরুল ইসলাম ও ড. ফারহানা ইসলাম।
অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। নবীন বরণ শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews