
মণিরামপুর প্রতিনিধিঃ মণিরামপুর থানা পুলিশের বিশেষ অভিযানে উপজেলা যুব মহিলালীগের সাংগঠনিক সম্পাদক মোছাঃ মাজেদা খাতুনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে থানা পুলিশ। সোমবার (২৮শেঃ) পৌরশহরের মোহনপুর ব্রাক অফিস মোড়ের নিজের বাড়ি থেকে মাজেদা খাতুনকে গ্রেফতার হয় বলে চলতি এ তথ্য নিশ্চিত করেছে মণিরামপুর থানার এস আই তাপস কুমার পাল।
গ্রেফতার হওয়া মাজেদা খাতুনকে মণিরামপুর থানার রেকর্ডকৃত একটি বিশ্ফোরক মামলায় গ্রেফতার দেখিয়ে জেল হাজতে প্রেরন করা হয়েছে বলে থানা সূত্র নিশ্চিত করেছে যার মামলা নং ২৭। এ ছাড়াও সম্প্রতি সময়ে মাজেদা খাতুন মণিরামপুর থানা প্রশাসন,স্থানীয় সরকার দলীয় ব্যাক্তিবর্গ ও চলমান বিএনপি সরকারের কয়েকটি রাষ্ট্রীয় দায়িত্বে থাকা উর্ধতন মহলকে লক্ষ্য করে সোস্যাল মিডিয়ায় কুরুচিপূর্ণ পোস্ট শেয়ার করেছে,যা রাষ্ট্র দ্রহের সমান বলে প্রতীয়মান। এ বিষয়ে মাজেদা খাতুনের গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে চলতি অভিযান চলমান থাকবে বলে জানিয়েছে মণিরামপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ আবু সাঈদ।