বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরে ডিবির পৃথক অভিযানে ১৩০ পিস ইয়াবা ও ৪০ বোতল নেশা জাতীয় সিরাপসহ ৪ মাদক ব্যবসায়ী আটক সাতক্ষীরায় ১৪ বছরের কিশোরীকে ধর্ষণ, পিবিআই’র অভিযানে আসামি গ্রেপ্তার ও আদালতে স্বীকারোক্তি যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে বিশ্ব হার্ট দিবস পালিত যশোর সীমান্তে বিজিবির অভিযানে বিদেশি মদসহ সাড়ে ৩ লক্ষাধিক টাকার মালামাল আটক যবিপ্রবি স্কুল অ্যান্ড কলেজে নবীন বরণ যশোরে চুরি হওয়া মোটরসাইকেল ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার, যুবক আটক যশোরে গ্রাম আদালত নিয়ে জনসচেতনতা বাড়াতে সমন্বয় সভা ভাঙ্গায় দুর্ভোগে হাজারো মানুষ প্রায় ১২ বছর সংস্কার নেই, দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীরঃ মাদক সেবনের অপরাধে দুই আসামির এক বছরের কারাদণ্ড রিপোর্টার্স ক্লাব থেকে পদত্যাগ করলেন এস এম তাজাম্মুল ‎

যশোরে বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে র‌্যালি

  • প্রকাশিত: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৫ বার পড়া হয়েছে

যশোর অফিস : বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল চত্বরে র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) হাসপাতালের উদ্যোগে ‘জলাতঙ্ক নির্মূলে কাজ করি সবাই মিলে—এখনই উদ্যোগ নিই, আমি, আপনি ও সমাজ’ প্রতিপাদ্যকে সামনে রেখে এ র‌্যালির আয়োজন করা হয়। র‌্যালিতে নেতৃত্ব দেন যশোর মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যাপক ডা. আহমদ ফেরদৌস জাহাঙ্গীর।
র‌্যালিতে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আহসান কবির বাপ্পী, ডা. নাজমুল হক, ডা. হিমাদ্রি শেখরসহ হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন।
র‌্যালিটি হাসপাতাল চত্বর প্রদক্ষিণ করে শান্তিপূর্ণভাবে শেষ হয়। বক্তারা জলাতঙ্ক প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, কুকুরের কামড়ের পর দ্রুত চিকিৎসা গ্রহণ এবং নির্ধারিত সময়ে টিকা নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews