
নিজস্ব প্রতিবেদক যশোর : যশোর জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক জিয়াউল হাসান হ্যাপিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার রাতে যশোর শহরের একটি এলাকা থেকে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, আটকের পর তাকে প্রথমে ডিবি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। পরবর্তীতে তাকে যশোর কোতয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। কোতয়ালি থানা ও ডিবি পুলিশের একাধিক দায়িত্বশীল সূত্র ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।
পুলিশ জানায়, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ব্যানারে বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা ও নাশকতামূলক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে এই অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।