রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ডক্টরস ওয়েলফেয়ার সোসাইটির নতুন কমিটি ভাঙ্গায় পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ১৫ জন বারোবাজার ইউনিয়ন মাল্টিপারপাস সোসাইটির বেদখল জমি পুনরুদ্ধার পা হারানোর পরও ভ্যান চালাচ্ছিলেন ইউসুফ, কৃত্রিম পা পেলেন এমপি ফরিদের উদ্যোগে যশোরে নিয়োগপত্র না পেয়ে চূড়ান্ত সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের অবস্থান কর্মসূচি প্রবীণ চিকিৎসক ডা. মোজাম্মেল ও সাংবাদিক মনিরুজ্জামানকে দেখতে হাসপাতালে প্রতিমন্ত্রী অমিত শ্যামনগর পৌর ইসলামী আন্দোলনের নতুন কমিটির শপথ অনুষ্ঠিত ডুমুরিয়ায় শিম চাষে বাম্পার ফলন: হাসি ফুটেছে কৃষকের মুখে ভাঙ্গায় অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, রাতের আঁধারে চলছে ড্রেজার মেশিন। কেশবপুর প্রেসক্লাবের আহ্বায়ক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ডক্টরস ওয়েলফেয়ার সোসাইটির নতুন কমিটি

  • প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩০ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিবেদক :যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে কর্মরত চিকিৎসকদের সংগঠন ডক্টরস ওয়েলফেয়ার সোসাইটির ২০২৬-২৮ মেয়াদের নতুন কার্যকরী কমিটি গঠন ও অনুমোদন দেওয়া হয়েছে। হাসপাতালের তত্ত্বাবধায়ক (ভারপ্রাপ্ত) ডা. মো. হোসাইন শাফায়াতের অনুমোদনে ২৬ সেপ্টেম্বর ২০২৬ তারিখে নতুন কমিটি অনুমোদিত হয়।
নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন ডা. উবায়দুল কাদির উজ্জল। সহসভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ডা. মো. তমিজ উদ্দীন শেখ ও ডা. আ.ন.ম. বজলুল রশীদ (টুলু)। সাধারণ সম্পাদক হয়েছেন ডা. মো. আহসান কবির বাপ্পী। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন ডা. মো. শফিউল্লাহ সবুজ ও ডা. হাবিবা সিদ্দিকা ফোয়ারা।
কোষাধ্যক্ষ পদে দায়িত্ব পেয়েছেন ডা. খন্দকার রেজওয়ান-উদ-দারাঈন। সাংগঠনিক সম্পাদক ডা. এস কে রাজিবুল ইসলাম এবং সহ-সাংগঠনিক সম্পাদক ডা. মো. আজিম উদ্দীন। দপ্তর সম্পাদক হয়েছেন ডা. মো. নাহিদ সিরাজ।
বিজ্ঞানবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ডা. মো. তছদিকুর রহমান খান (কাফি)। প্রচার ও প্রকাশনা সম্পাদক ডা. রাজিব কুমার হালদার। সাংস্কৃতিক ও আপ্যায়ন সম্পাদক ডা. তানজিলা ইয়াসমিন এবং ক্রীড়া ও সমাজকল্যাণ সম্পাদক ডা. মো. মনিরুজ্জামান তুষার।
নতুন কমিটির সদস্য হিসেবে রয়েছেন ডা. হিমাদ্রি শেখর সরকার, ডা. মো. আব্দুল কাদের, ডা. আবু হায়দার মোহাম্মদ মনিরুজ্জামান, ডা. মো. মাহফুজুর রহমান, ডা. এম এ গোলাম কিবরিয়া, ডা. মো. তৌহিদুল ইসলাম, ডা. মো. শরিফুল ইসলাম শরিফ, ডা. মো. আব্দুর রশীদ, ডা. মো. মোশফেক-উর-রহমান এবং ডা. মো. মুবাশ্বির হাসান।
এর আগে ২০২৪-২৬ মেয়াদে ডক্টরস ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন ডা. মো. ওহিদুজ্জামান আজাদ এবং সাধারণ সম্পাদক ছিলেন ডা. মো. আহসান কবির বাপ্পী।
নতুন কমিটির নেতৃবৃন্দ যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে কর্মরত চিকিৎসকদের কল্যাণ, পারস্পরিক সহযোগিতা, পেশাগত উন্নয়ন এবং সামাজিক কর্মকাণ্ডে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews