শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
শিরোনাম :
খুলনায় বিপুল পরিমাণ অস্ত্র ও গুলিসহ গ্রেফতার ২ গোপালগঞ্জে জমি দখল ও ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ ভাঙ্গায় অস্ত্রের মুখে সাহা বাড়িতে ডাকাতি, নগদ ৪ লাখ টাকা ও ৫ ভরি স্বর্ণ লুট ফুলতলা থেকে নিখোঁজের ৫দিনেও সন্ধান মেলেনি পিডিবিএফ’র কর্মচারী আরিফুলের যশোরে হোটেল ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানের অর্থ ও সম্পদ আত্মসাতের অভিযোগে মামলা যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত ভালো কাজের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন পদমর্যাদার ৫৮ জন পুলিশ ও নন-পুলিশ সদস্যকে পুরস্কৃত শ্যামনগরে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক নির্ধারণে কর্মশালা ভাঙ্গায় গাছের চারা বিতরণ করল সাজেদা ফাউন্ডেশন সাফল্যের ধারাবাহিকতায় উজ্জ্বল ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ যশোর মণিরামপুর ফাজিল মাদ্রাসার নতুন ভবনে অসংখ্য ফাটল,ঝুকিপূর্ণ ঘোষণা!

ফুলতলা থেকে নিখোঁজের ৫দিনেও সন্ধান মেলেনি পিডিবিএফ’র কর্মচারী আরিফুলের

  • প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিবেদক: খুলনার ফুলতলা থেকে নিখোঁজের ৫দিনেও সন্ধান মেলেনি পিডিবিএফ’র সরকারি চাকরিজীবী আরিফুল ইসলাম শেখ (৩০) এর। সে গত ২১ সেপ্টেম্বর সকালে ৫টার দিকে ফুলতলার দমোদর এলাকার ভাড়া বাসা থেকে বের হয়ে আর বাসায় ফিরে যাননি। এ কদিন অনেক খোঁজাখুঁজির পর ও তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।
নিখোঁজ আরিফুল ইসলাম বাগেরহাট সদর উপজেলার ১ নম্বর কাড়াপাড়া ইউনিয়নের পোলঘাট গ্রামের শেখ আব্দুল লতিফের ছেলে। তিনি পিডিবিএফ ফুলতলা, খুলনা শাখায় কর্মরত।
পরিবার সূত্রে জানা গেছে, ২১ সেপ্টেম্বর সকাল ৫ টার সময় বাসা থেকে বের হয়ে আরিফুল ইসলাম বাসায় আর ফিরে আসেননি। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ নেওয়া হলেও তার কোনো সন্ধান মেলেনি। আত্মীয়-স্বজন ও পরিচিতজনদের কাছেও যোগাযোগ করে কোনো খোঁজ পাওয়া যায়নি।
এ ঘটনায় ২৪ সেপ্টেম্বর ফুলতলা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। জিডি নম্বর ১১৫০। পুলিশ ও বিভিন্ন মাধ্যমে আরিফুলকে খুঁজে বের করার চেষ্টা চলছে।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, আরিফুলের সন্ধান পেলে বা তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে তার ভাইয়ের মোবাইল নম্বর-০১৭১২২৮৩০৯৪-এ দ্রুত যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।
আরিফুল ইসলামের বড় ভাই জানান, গত ২১ সেপ্টেম্বর আমার ছোট ভাই ভোর বেলা ভাড়াবাসা থেকে বের হয়ে আর ফিরে আসেনি। আমরা তার জন্য চরম উৎকণ্ঠা ও দুশ্চিন্তায় রয়েছি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews