বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সাফল্যের ধারাবাহিকতায় উজ্জ্বল ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ যশোর মণিরামপুর ফাজিল মাদ্রাসার নতুন ভবনে অসংখ্য ফাটল,ঝুকিপূর্ণ ঘোষণা! নিখোঁজের তিন দিন পর কপোতাক্ষ নদে মিলল ভ্যানচালক একলাসের মরদেহ যশোরে জেলা পুলিশের উদ্যোগে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ-২০২৬ অনুষ্ঠিত বিপিএম-সেবা পদক পাওয়ায় গোপালগঞ্জের পুলিশ সুপারকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির খুলনা মহানগরীর ডেঙ্গু সংক্রমণের দিক থেকে সবচেয়ে ঝুকিপূর্ণ এলাকা– কেসিসি প্রশাসক মঞ্জু কেশবপুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভা অনুষ্ঠিত প্রকৃতি-ভিত্তিক সমাধান বাস্তবায়ন ও পর্যবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত যশোর সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি কোটচাঁদপুরে ২ কোটি ৪০ লাখ টাকার সড়ক সংস্কারে পুকুরচুরি: এলজিইডি কর্মকর্তাদের রহস্যজনক নীরাবতা।

যশোরে জেলা পুলিশের উদ্যোগে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ-২০২৬ অনুষ্ঠিত

  • প্রকাশিত: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

সোহেল রানা যশোর, ২২ সেপ্টেম্বর ২০২৬: “মাদকদ্রব্য ত্যাগ করি, কিশোর গ্যাং নির্মূল করি, সুস্থ-সবল জীবন গড়ি” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের মতো যশোরেও শুরু হয়েছে “১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ-২০২৬”।

মাননীয় ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ মহোদয়ের নির্দেশক্রমে তরুণ সমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করে মাদক, কিশোর গ্যাংসহ বিভিন্ন অপরাধ থেকে দূরে রাখা এবং কমিউনিটি পুলিশিং কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে এই আয়োজন।

এরই ধারাবাহিকতায় আজ সোমবার সকাল ১০টায় যশোর টাউন হল মাঠে জেলা পুলিশ কর্তৃক আয়োজিত থানা পর্যায়ে নারী ও পুরুষ চ্যাম্পিয়ন দল নিয়ে জেলা পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। কমিউনিটি পুলিশিং কমিটির সার্বিক সহযোগিতা এবং সংশ্লিষ্ট ক্রীড়া সংস্থার পরামর্শে প্রতিযোগিতাটি নির্ধারিত বাইলজ অনুযায়ী পরিচালিত হয়। কারিগরি সহায়তা প্রদান করে বাংলাদেশ কাবাডি ফেডারেশন।

আয়োজক সূত্রে জানা যায়, প্রথমে ইউনিয়ন পর্যায়ে নারী ও পুরুষ কাবাডি দল গঠন করে উপজেলা চ্যাম্পিয়ন দল বাছাই করা হয়। পরবর্তীতে জেলার ৮টি উপজেলার ৮টি পুরুষ ও ৮টি নারী চ্যাম্পিয়ন দল নিয়ে জেলা পর্যায়ের প্রতিযোগিতা শুরু হয়।

সারাদিনব্যাপী জাঁকজমকপূর্ণ প্রতিযোগিতা শেষে পুরুষ বিভাগে কোতয়ালী থানা ও অভয়নগর থানা দল ফাইনালে উত্তীর্ণ হয়েছে। নারী বিভাগে ফাইনালে উঠেছে কোতয়ালী থানা ও বাঘারপাড়া থানা দল।

এই প্রতিযোগিতা থেকে বাছাইকৃত জেলা চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণ করবে। বিভাগীয় পর্ব শেষে বিজয়ী নারী ও পুরুষ দল জাতীয় পর্যায়ে প্রতিযোগিতা করবে।

যশোরের সুযোগ্য পুলিশ সুপার জনাব সৈয়দ রফিকুল ইসলাম, পিপিএম মহোদয়ের পক্ষে প্রতিযোগিতার উদ্বোধন করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ রাজিবুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার “খ” সার্কেল জনাব মোঃ মুন্না বিশ্বাস, সহকারী পুলিশ সুপার নাভারণ সার্কেল জনাব মোঃ আরিফ হোসেন, সহকারী পুলিশ সুপার মনিরামপুর সার্কেল জনাব ইমদাদুল হক, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারগণ, অফিসার ইনচার্জ কোতয়ালী মডেল থানা, আরআই পুলিশ লাইনস, যশোর, বাংলাদেশ কাবাডি ফেডারেশন কর্তৃক মনোনীত রেফারিবৃন্দ, বিভিন্ন থানা থেকে আগত খেলোয়াড় ও কোচবৃন্দ এবং জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও সদস্যবৃন্দ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews