মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরে ডিবির অভিযানে ৫০০ গ্রাম গাঁজা ও ৬০ পিস ইয়াবাসহ যুবক আটক কেশবপুর প্রেসক্লাব দখলের ঘটনায় নির্বাহী কমিটির সভায় নিন্দা; ৪৮ ঘন্টার আলটিমেটাম তেল গ্যাস নীতিতে পরিবর্তন নয় তবে ধারাবাহিকতা: পরিবেশ প্রতিমন্ত্রী মামলা চলাকালেই বিরোধপূর্ণ জমিতে ঘর, রাজৈরে একই জমি দুইবার বিক্রির অভিযোগ কাশিয়ানীতে এমএস মেটাল ইন্ডাস্ট্রিজ, ৫ হাজার কর্মসংস্থানের পরিকল্পনা রাস্তা প্রসস্থকরন চাইঃ মণিরামপুরে যানজট নিরসনে স্বস্তির আড়ালে রাস্তা প্রসস্থের স্থায়ী সমাধানে ধোঁয়াশা! ঢাকায় মরিয়মের মৃত্যু: গাজী নজরুলের ফাঁসির দাবিতে উত্তাল শ্যামনগর যশোর সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও চোরাচালানি মালামাল জব্দ, মূল্য প্রায় ৬ লাখ টাকা যশোরে ডেঙ্গু প্রতিরোধে নগর বিএনপির সচেতনতামূলক লিফলেট বিতরণ বাগেরহাটের রামপালে ২০ কেজি গাঁজাসহ দুইজন গ্রেফতার

যশোরে ডেঙ্গু প্রতিরোধে নগর বিএনপির সচেতনতামূলক লিফলেট বিতরণ

  • প্রকাশিত: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে

যশোর প্রতিনিধি:“করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ” এবং “ডেঙ্গু প্রতিরোধে এগিয়ে আসুন” এই স্লোগানকে সামনে রেখে যশোরে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করেছে নগর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠন।

আজ নগরীর ৬ নং ওয়ার্ড সহ বিভিন্ন এলাকায় এই লিফলেট বিতরণ করা হয়। লিফলেটে ডেঙ্গু কী, কিভাবে ছড়ায় এবং এর প্রতিরোধে করণীয় সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়।

লিফলেটে বলা হয়, ডেঙ্গু একটি ভাইরাসজনিত রোগ যা এডিস মশার মাধ্যমে ছড়ায়। এই মশা সাধারণত ভোরবেলা ও সন্ধ্যার পূর্বে কামড়ায়। এডিস মশার বংশ বৃদ্ধি রোধের মাধ্যমে ডেঙ্গু জ্বর প্রতিরোধ করা যায়। এজন্য বাসা-বাড়ির টবে জমা পানি, পরিত্যক্ত টায়ারে জমা পানি, বাড়ির আঙিনায় জমে থাকা পানিসহ যে কোন জায়গায় পানি জমতে না দেওয়া, পানির পাত্র ব্লিচিং পাউডার দিয়ে পরিষ্কার করা, অব্যবহৃত পাত্র উল্টে রাখা এবং দিনে ও রাতে ঘুমানোর সময় অবশ্যই মশারী ব্যবহার করার আহ্বান জানানো হয়।

লিফলেট বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন নগর বিএনপির সভাপতি চৌধুরী রফিকুল ইসলাম মুলুক চাঁদ, সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু, ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শাহজাহান বাবু, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, নগর বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ ফারুক হোসেন, আবুল কাশেম কালু, প্রফেসর কুদ্দুস হোসেন, নওশের আলী।

আরও উপস্থিত ছিলেন জেলা মহিলা দলের নেত্রী জলি বেগম, জেলা ছাত্রদলের সভাপতি কামরুজ্জামান বাপ্পি, নগর-জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা পরাগ হোসেন, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর হোসেন, ৬ নং ওয়ার্ড যুবদলের সভাপতি হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মাসুদ রানা, ৬ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি আমিনুর রহমান, সাধারণ সম্পাদক শেখ নোমান হোসেন, সাংগঠনিক সম্পাদক শিমুল হোসেন, নগর ছাত্রদল নেতা রাব্বি হোসেন, মোহাম্মদ সাদী, মহিলা দলের নেত্রী কাজল রেখা, বিউটি বেগম, রোজিনা বেগম, সোমা পারভিন, আলো আপা, কাকলি সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

এসময় নেতৃবৃন্দ বলেন, বর্ষা মৌসুমে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পায়। তাই সরকারের পাশাপাশি বিএনপি জনগণকে সচেতন করতে মাঠে কাজ করছে। ডেঙ্গু মুক্ত যশোর গড়তে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান তারা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews