রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
ইসমাইল কলোনীতে সুপেয় পানির সংকট নিরসনে গভীর নলকূপ স্থাপন চুরির অপবাদে দুই নারীকে মারধর, ভিডিও ছড়িয়ে দেওয়ার মামলায় ব্যবসায়ীসহ গ্রেপ্তার ২ মণিরামপুরে আন্তর্জাতিক সর্পদংশন সচেতনতা দিবস পালিত যশোর সদর উপজেলাতে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান ভাঙ্গায় ১৬ বছর পর কুমার নদে শত বছরের ঐতিহ্যবাহী নৌকাবাইচ অনুষ্ঠিত জীবনের কঠিন লড়াইয়ে দোয়া চাইলেন সাংবাদিক জেমস আব্দুর রহিম রানা: ১৯ সেপ্টেম্বর নিটোরে তার অষ্টম গুরুত্বপূর্ণ অস্ত্রোপচার আধুনিকায়নের পথে বেনাপোল বন্দর, হচ্ছে নতুন এক্সেস প্রজেক্ট ও হাসপাতাল–ঘোষণা চেয়ারম্যান মান্নার যশোরে স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে পুলিশের দক্ষতা বৃদ্ধি প্রশিক্ষণ শুরু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নতুন দায়িত্বে যারা যশোরে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বনায়ন কর্মসূচি ও চারা বিতরণ

ইসমাইল কলোনীতে সুপেয় পানির সংকট নিরসনে গভীর নলকূপ স্থাপন

  • প্রকাশিত: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, যশোর: ৬ নং ওয়ার্ডের অন্তর্গত ইসমাইল কলোনী এলাকায় দীর্ঘদিনের সুপেয় পানির সংকট নিরসনে গভীর নলকূপ স্থাপন করা হয়েছে।

মাননীয় সংসদ সদস্য ও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সহযোগিতায় এবং ৬ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের তত্ত্বাবধানে এই গভীর নলকূপ স্থাপন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ৬ নং ওয়ার্ড বিএনপির সংগ্রামী সভাপতি জনাব শাহজাহান বাবু, নগর বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম কালু, ৬ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, নগর যুবদলের নির্বাহী সদস্য রয়েল হোসেন, নগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম, ৬ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শেখ মুজাহিদুল ইসলাম নোমান, সহ-প্রচার সম্পাদক আবিদ হাসান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে ইসমাইল কলোনী এলাকায় বিশুদ্ধ খাবার পানির তীব্র সংকট চলছিল। গভীর নলকূপ স্থাপনের ফলে এই সংকট অনেকাংশে লাঘব হবে। এ মহতী উদ্যোগের জন্য তারা মাননীয় প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত ও ৬ নং ওয়ার্ড বিএনপি নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews