নিজস্ব প্রতিবেদক, যশোর: ৬ নং ওয়ার্ডের অন্তর্গত ইসমাইল কলোনী এলাকায় দীর্ঘদিনের সুপেয় পানির সংকট নিরসনে গভীর নলকূপ স্থাপন করা হয়েছে।
মাননীয় সংসদ সদস্য ও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সহযোগিতায় এবং ৬ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের তত্ত্বাবধানে এই গভীর নলকূপ স্থাপন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ৬ নং ওয়ার্ড বিএনপির সংগ্রামী সভাপতি জনাব শাহজাহান বাবু, নগর বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম কালু, ৬ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, নগর যুবদলের নির্বাহী সদস্য রয়েল হোসেন, নগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম, ৬ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শেখ মুজাহিদুল ইসলাম নোমান, সহ-প্রচার সম্পাদক আবিদ হাসান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে ইসমাইল কলোনী এলাকায় বিশুদ্ধ খাবার পানির তীব্র সংকট চলছিল। গভীর নলকূপ স্থাপনের ফলে এই সংকট অনেকাংশে লাঘব হবে। এ মহতী উদ্যোগের জন্য তারা মাননীয় প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত ও ৬ নং ওয়ার্ড বিএনপি নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।