শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুরের ভাঙ্গায় প্রত্যন্ত অঞ্চলে শিক্ষার আলো ছড়াচ্ছে একটি প্রাথমিক বিদ্যালয় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ভাঙ্গায় আলোচনা সভা, ঐক্য ও গণতন্ত্র রক্ষার আহ্বান মণিরামপুরে অপসাংবাদিকতার বিরুদ্ধে মানববন্ধন ও লিফলেট বিতরণ যশোরস্থ সাতক্ষীরা কল্যাণ সমিতির নির্বাহী সদস্য মোজাফফার হোসেনকে বিদায় সংবর্ধনা যবিপ্রবিতে নানা আয়োজনে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপিত শ্যামনগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত যশোর হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ছয় বছরের পথচলায় মানুষের ভালোবাসায় সিক্ত রাতদিন নিউজ, বর্ণাঢ্য আয়োজনে অর্ধযুগ পূর্তি উৎসব জনগণকে মানসম্মত সেবা নিশ্চিত করতে হবে, অতিরিক্ত টাকা নেওয়া যাবে না: প্রতিমন্ত্রী অমিত নড়াইলের লোহাগড়ায় ছেলের হাতে বাবা খুন

যশোর সদর উপজেলাতে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান

  • প্রকাশিত: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ১১৩ বার পড়া হয়েছে

যশোর প্রতিনিধি:ডেঙ্গু প্রতিরোধে দেশব্যাপী চলমান পরিচ্ছন্নতা ও মশক নিধন কর্মসূচির অংশ হিসেবে যশোর সদর উপজেলাতেও বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহারিয়ার হকের নেতৃত্বে যশোর সদর উপজেলা পরিষদ ও আশপাশের এলাকায় এ কার্যক্রম পরিচালিত হয়। অভিযানের সময় বিভিন্ন স্থানে মশক নিধনের পাশাপাশি পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হয় এবং মশার প্রজননস্থল চিহ্নিত করে তা পরিষ্কারের উদ্যোগ নেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ইউসুফ আলী ও উপজেলা কৃষি কর্মকর্তা রাজিয়া সুলতানা।

ডেঙ্গুর বিস্তার রোধে বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা এবং কোথাও পানি জমতে না দেওয়ার বিষয়ে স্থানীয়দের সচেতন করা হয়। সংশ্লিষ্টরা জানান, ডেঙ্গু প্রতিরোধে সরকারি কার্যক্রমের পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতা ও সহযোগিতাও গুরুত্বপূর্ণ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews