যশোর প্রতিনিধি:ডেঙ্গু প্রতিরোধে দেশব্যাপী চলমান পরিচ্ছন্নতা ও মশক নিধন কর্মসূচির অংশ হিসেবে যশোর সদর উপজেলাতেও বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহারিয়ার হকের নেতৃত্বে যশোর সদর উপজেলা পরিষদ ও আশপাশের এলাকায় এ কার্যক্রম পরিচালিত হয়। অভিযানের সময় বিভিন্ন স্থানে মশক নিধনের পাশাপাশি পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হয় এবং মশার প্রজননস্থল চিহ্নিত করে তা পরিষ্কারের উদ্যোগ নেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ইউসুফ আলী ও উপজেলা কৃষি কর্মকর্তা রাজিয়া সুলতানা।
ডেঙ্গুর বিস্তার রোধে বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা এবং কোথাও পানি জমতে না দেওয়ার বিষয়ে স্থানীয়দের সচেতন করা হয়। সংশ্লিষ্টরা জানান, ডেঙ্গু প্রতিরোধে সরকারি কার্যক্রমের পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতা ও সহযোগিতাও গুরুত্বপূর্ণ।