বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
শিরোনাম :
বই ও গাছই পরম বন্ধু’: চৌগাছায় ২৫০ শিক্ষার্থীর হাতে সবুজ উপহার ভাঙ্গায় ১০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার বঙ্গোপসাগরে লঘুচাপ,পায়রাসহ চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ডুমুরিয়ায় ইউআরসি অফিসার মোসলেম আলীর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও গ্রাহক হয়রানির অভিযোগ কেশবপুরে হারিয়ে যেতে বসা মাটির শিল্পে এখনো বেঁচে আছে বাংলার ঐতিহ্য যশোর জেলা আইনজীবী সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত সাংবাদিক মোঃ শিহাব উদ্দিনের বড় ছেলে ইসমাইলের ১৭তম জন্মদিন কোটচাঁদপুরের সাংবাদিকতায় নক্ষত্রপতন, না ফেরার দেশে শেখ নজরুল ইসলাম ভাঙ্গা থানায় পরিত্যক্ত মোটরসাইকেল ও পিকআপ, মালিকের সন্ধান চায় পুলিশ শ্যামনগরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

বই ও গাছই পরম বন্ধু’: চৌগাছায় ২৫০ শিক্ষার্থীর হাতে সবুজ উপহার

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : যশোর জেলার চৌগাছা উপজেলার বাড়ীয়ালী যুব পাঠাগারের উদ্যোগে পরিবেশ সুরক্ষায় কোমলমতি শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে পাঠাগার মিলনায়তনে আলোচনা সভা শেষে চত্বরে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের মোট ২৫০ জন ছাত্র-ছাত্রীর মাঝে এসব চারা বিতরণ করা হয়।

অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বাড়ীয়ালী যুব পাঠাগারের সভাপতি রওশন আলী সভাপতিত্বে ও পাঠাগারের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ মন্টুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইসলাম বলেন, “এমন নিভৃত পল্লীতে এমন সুন্দর একটি পাঠাগার সত্যিই আমাকে বিমোহিত করেছে। বই আমাদের বড় বন্ধু, গাছ আমাদের পরম বন্ধু। বই মানুষের মনকে আলোকিত ও সমৃদ্ধ করে, আর গাছ আমাদের জীবন বাঁচিয়ে রাখতে পরিবেশের ভারসাম্য রক্ষা করে।” তিনি আরও বলেন, সামাজিক ও পরিবেশগত দায়বদ্ধতা থেকে বাড়ীয়ালী যুব পাঠাগারের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি পড়াশোনার পাশাপাশি প্রতিটি চারাগাছ যত্ন সহকারে লালন-পালন করার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চৌগাছা উপজেলা কৃষি কর্মকর্তা মুশাব্বির হোসাইন এবং চৌগাছা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শামসুন নাহার। কৃষি কর্মকর্তা মুশাব্বির হোসাইন শিক্ষার্থীদের চারা রোপণের সঠিক পদ্ধতি এবং ফলদ ও পরিবেশবান্ধব গাছের গুরুত্ব নিয়ে আলোচনা করেন।
এ সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দৈনিক রানারের স্টাফ রিপোর্টার ও দৈনিক দেশবার্তার জেলা প্রতিনিধি উবাঈদুল হুসাইন আল্ সামি, দৈনিক আগামী সময়ের উপজেলা প্রতিনিধি জুবায়ের হোসেন, পাঠাগারের প্রতিষ্ঠাতা সদস্য নুরুল ইসলাম, সদস্য সাহাজুর রহমান, সদস্য ইউসুফ আলী, সদস্য আশিকুর রহমান এবং লাইব্রেরিয়ান হাবিবুর রহমান।
চলোচনা সভা শেষে বাড়ীয়ালী-হাউলি মাধ্যমিক বিদ্যালয় ও বাড়ীয়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২৫০ জন শিক্ষার্থীর হাতে অতিথিবৃন্দ ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা তুলে দেন। পাঠাগার কর্তৃপক্ষের এমন ইতিবাচক পদক্ষেপে শিক্ষার্থী ও স্থানীয় অভিভাবকদের মাঝে উৎসবমুখর পরিবেশ ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews