বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
শিরোনাম :
শ্যামনগরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ডুমুরিয়ায় ইউআরসি অফিসার মোসলেম আলীর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও গ্রাহক হয়রানির অভিযোগ পটুয়াখালীতে ১৯২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার মণিরামপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন নূরনগর গ্রীন কোয়ালিশনের কমিটি গঠন,সভাপতি গোলাম রব্বানী, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মিশুক ভারতে কারাভোগ শেষে বেনাপোল দিয়ে ফিরলেন দুই বাংলাদেশি নারী শুধু মানুষ বা উন্নত স্তন্যপায়ী নয়, পাখিরাও নিয়মিত হস্তমৈথুনে লিপ্ত হয় অটোরিকশা নিয়ন্ত্রণে ডিজিটাল নিবন্ধন, কিউআর কোড ও ট্র্যাকিংয়ের উদ্যোগ নিচ্ছে সরকার নড়াইলে শিশু বলাৎকারের দায়ে মাদরাসা শিক্ষক মেরাজ আলীর যাবজ্জীবন জিয়াউর রহমানের উদ্যোগ বাস্তবায়ন করে যাচ্ছে মণিরামপুর উপজেলা আনসার-ভিডিপি 

জিয়াউর রহমানের উদ্যোগ বাস্তবায়ন করে যাচ্ছে মণিরামপুর উপজেলা আনসার-ভিডিপি 

  • প্রকাশিত: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৮ বার পড়া হয়েছে

এস এম তাজাম্মুল,মণিরামপুরঃ সময়টা ১৯৭৬ ইং সাল। সাবেক রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জনসাধারণের নিয়ে ভাবনা-চিন্তার অন্তরায় হয়ে দাড়ায় বিচ্ছিন্ন জনগোষ্ঠীকে একত্রিত করে সচেতনতা বৃদ্ধি করা। তার সেই উদ্যোগে সে সময় ‘পিপলস্ ওয়ার ফেয়ার ডকট্রিন’-এর আলোকে গ্রাম প্রতিরক্ষা দল (ভিডিপি) গঠন করা হয়। শহীদ রাষ্ট্রপতির মূল চিন্তায় ছিলো,গ্রাম পর্যায়ে জনগণকে সংগঠিত করে জনকল্যাণমূলক ও স্বেচ্ছাসেবী কার্যক্রমে সম্পৃক্ত করা।
‎যুগের পর যুগের অবসান হয়েছে,জিয়াউর রহমানের সেই জনকল্যানকর উদ্যোগ লালন করে তার দেখা স্বপ্ন ২০২৬ সালেও ধরে রেখে সঠিক বাস্তবায়ন করে চলেছে আনসার-ভিডিপি(পিপলস্ ওয়ার ফেয়ার ডকটিন)। দেশব্যাপী জনস্বার্থে সেচ্চাশ্রম দিয়ে চলার আলোকে ধারাবাহিক কার্যক্রম করে চলেছে যশোরের মণিরামপুর উপজেলা শাখার আনসার সদস্যরা। সমাজের প্রান্তিক পর্যায়ের রাস্তা সংস্কার,বৃক্ষ রোপন,স্বাস্থ্য সেবা নিশ্চিত,ধর্মীয় গোঁড়ামি দূরীকরণ,বেকারত্বের হৃাস সহ বিভিন্ন বিষয়ে সচেতনতামূলক ক্যাম্পেইন করা হচ্ছে বলে জানিয়েছে মণিরামপুর উপজেলা আনসার-ভিডিপি’র বিশেষ মিডিয়া সেল।
‎প্রাপ্ত তথ্য মোতাবেক, গত ৫ সেপ্টেম্বর স্থানীয় জনসাধারণের চলাচলের দুর্ভোগ বিবেচনায় সড়কের ক্ষতিগ্রস্ত অংশ সংস্কার করা হয়। মণিরামপুর উপজেলার ১৪নং নম্বর দুবাডাঙ্গা ইউনিয়ন দলনেতা মোঃ আব্দুল জলিলের নেতৃত্বে  স্বেচ্ছাশ্রমের মাধ্যমে ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কার করে জনদুর্ভোগ লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন আনসার-ভিডিপির সদস্যরা।
‎একই দিনে, ১৩ নং খানপুর ইউনিয়নের শেখপাড়া মোড় থেকে কারিকরপাড়া পর্যন্ত বহুল ব্যবহৃত মাটি ও ইটের সড়কের বিভিন্ন অংশ দীর্ঘদিনের বর্ষণ ও অতিরিক্ত ব্যবহারে ক্ষতিগ্রস্ত হয়ে কাদাযুক্ত ও চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। এতে স্থানীয় বাসিন্দা, পথচারীসহ বিভিন্ন যানবাহনের চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হয়। বিশেষ করে বর্ষাকালে সড়কটির পরিস্থিতি আরও নাজুক হয়ে পড়ে। রাস্তার প্রায় ৩০০ ফুট সড়কের বিভিন্ন ক্ষতিগ্রস্ত ও নিচু অংশে ইটের গুঁড়া ও ভিট বালু ফেলে সংস্কার ও সমতলকরণের কাজ করা হয়। স্বেচ্ছাশ্রমের মাধ্যমে সম্পন্ন এ সংস্কার কার্যক্রমের ফলে সড়কের ক্ষতিগ্রস্ত অংশগুলো পুনরায় চলাচলের উপযোগী হয়ে ওঠে এবং বর্তমানে স্থানীয় জনগণের যাতায়াত অনেকটা সহজ হয়েছে। স্বেচ্ছাশ্রমের এ কার্যক্রমে ১৩ নং খানপুর ইউনিয়ন ভিডিপি দলনেতা মোঃ শরিফুল ইসলাম, সহকারী আনসার প্লাটুন কমান্ডারসহ সঞ্জীবনী প্লাটুনভুক্ত ভিডিপি সদস্যরা সরাসরি অংশগ্রহণ করে। পাশাপাশি ১৩ নম্বর খানপুর ইউনিয়নের আনসার ভিডিপি দলনেত্রী লাভলী পারভীনের নেতৃত্বে হামের টিকা কেন্দ্র গিয়ে স্বাস্থ্য কর্মীকে সহযোগিতা করি। এবং আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকে গিয়ে বেকার যুবকদের কর্মসংস্থানের জন্য ঋণ সহায়তার ব্যবস্থার সহযোগিতা করে। এর আগের দিন ৪ই সেপ্টঃ মনিরামপুর পৌরসভার ওয়ার্ড ভিডিপি দলনেতাদের সামাজিক কর্মকান্ডের আলোকে
‎সমণ্বিত বৃক্ষ রোপণ কর্মসূচীর আওতায় মনিরামপুর উপজেলার উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তার নির্দেশনায় পৌরসভার ৫ ও ৬ নং ওয়ার্ডের ভিডিপি দলনেতার উপস্থিতিতে শুক্রবার উল্লেখিত ওয়ার্ডের মসজিদ, মাদ্রাসা, স্কুল এবং বীর মুক্তিযোদ্দা আকরাম স্মৃতি স্তম্ভ প্রাঙ্গনে বিভিন্ন প্রকার ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।
‎গাছ পরিবেশের ভারসম্য রক্ষা তথা বন্যা, ঘূণিঝড় এবং জলোচ্ছাস প্রতিরোধে গাছের ভূমিকা সম্পর্কে উপস্থিত সদস্যবৃন্দ ও এলাকার সাধারণ জনগণের মধ্যে ধারণা প্রদানের মধ্যে দিয়ে সাধারণ মানুষকে সচেতনত মূলক পরামর্শ দেওয়া হয়। জনস্বার্থে শহীদ প্রসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া সংগঠন আনসার-ভিডিপি’র কার্যক্রম অব্যহত থাকবে বলে আশাবাদ ব্যাক্ত করেছেন,মণিরারমপুর উপজেলা আনসার-ভিডিপি কমান্ডার মোঃ আব্দুর রউফ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews