রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
শিরোনাম :
যশোরে কেক কেটে দৈনিক যশোর বার্তা সাংবাদিক ফোরামের ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মুকসুদপুরে বাস খাদে পড়ে নিহত ৩, আহত অন্তত ২০ অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে সরকারের পাশে থাকার আহ্বান আইনমন্ত্রীর যশোরে জুনিয়র পুল-টুর্নামেন্টে চ্যাম্পিয়ন রাকিবুল  নড়াইল মির্জাপুর ক্যাম্পের মাদক বিরোধী বিশেষ অভিযানে ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার এক বছরের সাজা দুই হাজার টাকা অর্থদণ্ড শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত সভাপতি মনির, সাধারণ সম্পাদক লিটন ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবের নির্বাচনে সভাপতি বাবু, সম্পাদক শোভন, সাংগঠনিক সম্পাদক সুজন নির্বাচিত গোপালগঞ্জে ৬০ ফুটের সড়ক এখন ২৫ ফুট, দুই মিনিটের পথ যেতে লাগে ২০ মিনিট নড়াইলে শিক্ষিকা কৃষ্ণা রানী চৌধুরীর গলার স্বর্ণের চেইন ছিনতাই বিয়ের প্রলোভনে ধোঁকা ও নির্যাতনের শিকার লতা খাতুন, থানায় লিখিত অভিযোগ

নড়াইলে শিক্ষিকা কৃষ্ণা রানী চৌধুরীর গলার স্বর্ণের চেইন ছিনতাই

  • প্রকাশিত: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪০ বার পড়া হয়েছে

উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল :নড়াইলে শিক্ষিকা কৃষ্ণা রানীর গলার স্বর্ণের চেইন ছিনতাই। নড়াইলের লোহাগড়া পৌরসভা এলাকায় প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষিকার গলার স্বর্ণের চেইন ও ব্যাগ ছিনিয়ে নেওয়ার ঘটনা সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। ওই ফুটেজ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভুক্তভোগী শিক্ষিকা কৃষ্ণা রানী চৌধুরী (৪৬) শুক্রবার (৪ সেপ্টেম্বর) উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, সন্ধ্যায় অজ্ঞাতনামা ছিনতাইকারীদের বিরুদ্ধে লোহাগড়া থানায় লিখিত অভিযোগ করেছেন। তিনি পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের রামপুর এলাকার বাসিন্দা এবং ৩৮ নম্বর এলএল গার্লস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা।
অভিযোগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিদ্যালয় ছুটির পর ভ্যানে করে বাড়ি ফেরেন কৃষ্ণা রানী। বাড়িতে প্রবেশের সময় পেছন থেকে এক ব্যক্তি তার গলার চেইন টান দিয়ে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। প্রথমবার ব্যর্থ হলেও পরে জোর করে চেইনটি ছিঁড়ে নিয়ে যান তিনি। এ সময় শিক্ষিকার হাতে থাকা ছোট ব্যাগটিও ছিনিয়ে নেওয়া হয়। ব্যাগে ৮ হাজার টাকা ছিল।
অভিযোগে বলা হয়েছে, ছিনিয়ে নেওয়া চেইনটির ওজন এক ভরি দুই আনা। এর আনুমানিক মূল্য প্রায় তিন লাখ টাকা বলে জানিয়েছেন কৃষ্ণা রানী।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, বাড়িতে প্রবেশের সময় এক ব্যক্তি পেছন থেকে কৃষ্ণা রানীর কাছে গিয়ে তার গলার চেইন টান দিয়ে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। পরে চেইন ছিঁড়ে নিয়ে দ্রুত চলে যান তিনি। কিছুটা দূরে আরেক ব্যক্তি একটি গাড়ি নিয়ে অপেক্ষা করছিলেন। পরে ওই গাড়িতে করে তারা পালিয়ে যান বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ঘটনার পর কৃষ্ণা রানী থানায় লিখিত অভিযোগ করেন। পুলিশ ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্ত শুরু করেছে।
লোহাগড়া থানার ওসি আব্দুর রহমান বলেন, ‘অভিযোগ পেয়েছি। সিসিটিভি ফুটেজ ও অন্যান্য তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে। শনাক্ত করা সম্ভব হলে তাদের আইনের আওতায় আনা হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews