শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শার্শায় দুই সন্তানসহ বাবার মর্মান্তিক মৃত্যু ময়নাতদন্ত শেষে জানাজায় হাজারো মানুষের ঢল, ঘটনার নেপথ্য কারণ নিয়ে নানা প্রশ্ন শ্যামনগরে ক্ষুদ্র নৃ- গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে বাই সাইকেল ও সেলাই মেশিন বিতরণ নড়াইলে মারকাযুল কোরআন মাদরাসার ছাত্রের মৃত্যু তিন শিক্ষককে জিজ্ঞাসাবাদের জন‍্য গ্রেপ্তার যশোর রিপোর্টার্স ইউনিটি’র আত্মপ্রকাশ জন্মাষ্টমী উপলক্ষে যশোরে ব্যাপক প্রস্তুতি: টাউন হল মাঠে বর্ণাঢ্য আয়োজন ও মঙ্গল শোভাযাত্রা শার্শায় গুজব-অপপ্রচার রোধে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত ভাঙ্গা-ফরিদপুর মহাসড়কে বাস-ট্রাক সংঘর্ষ, আহত ১৫ শ্যামনগরে রাতের আঁধারে কৃষকের ৩০০ কুমড়াগাছ কেটে দিল দুর্বৃত্তরা ​অভয়নগর ও নওয়াপাড়ায় জাতীয় পার্টির নতুন কমিটি গঠন শ্যামনগরে কৃষকের হাঁস-মুরগির ঘর থেকে অজগর সাপ উদ্ধার

শ্যামনগরে রাতের আঁধারে কৃষকের ৩০০ কুমড়াগাছ কেটে দিল দুর্বৃত্তরা

  • প্রকাশিত: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৫ বার পড়া হয়েছে

মোঃ আছাদুজ্জামান লিটন;বিশেষ প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে রাতের আঁধারে কৃষকের ঘেরের ভেড়িতে লাগানো ৩০০ কুমড়াগাছ কেটে দিল দুর্বৃত্তরা। এ ঘটনায় প্রায় এক লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী কৃষক মো. আশরাফুল হোসেন (৩০)। উপজেলার ভূরুলিয়া ইউনিয়নের চালিতাঘাটা গ্রামে এ ঘটনা ঘটে। বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে শ্যামনগর থানায় হাজির হয়ে অজ্ঞাতনামা চার-পাঁচজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন। এছাড়াও তিনি উপজেলা নির্বাহী অফিসার বরাবর অভিযোগ করেন।

অভিযোগ সূত্রে জানাযায়, চালিতাঘাটা গ্রামের বাসিন্দা আশরাফুল হোসেন পাঁচ বিঘা জমির ঘেরের ভেড়িতে বর্ষাকালীন সবজি হিসেবে মিষ্টি কুমড়া চাষ করেন। সেখানে তিন শতাধিক মিষ্টি কুমড়ার গাছ ছিল। প্রতিটি গাছে প্রায় ১২ থেকে ১৫টি করে কুমড়া ধরেছিল। মঙ্গলবার ১ সেপ্টেম্বর রাতের কোনো একসময় অজ্ঞাতনামা ব্যক্তিরা তাঁর ঘেরের ভেড়িতে ঢুকে সবগুলো গাছ কেটে দেয়।
অভিযোগে আশরাফুল হোসেন আরও উল্লেখ করেন, ঘটনার দিন রাতে তাঁর দুই প্রতিবেশী সাইফুল সরদার ও রাসেল সরদার ঘেরের পাশে তাঁর পূর্বপরিচিত দুই ব্যক্তিকে অবস্থান করতে দেখেছেন। এ কারণে তাঁদের সন্দেহ করা হচ্ছে। তবে ওই ব্যক্তিদের সম্পৃক্ততার বিষয়ে তিনি নিশ্চিত নন।
সরেজমিনে ঘটনা স্থলে গিয়ে দেখা যায়, ঘেরের ভেড়িতে লাগানো গাছে কুমড়া ঝুলছে কিন্তু প্রতিটি গাছের গোড়া কেটে দিয়েছে দুর্বৃত্তরা। আশরাফুল ইট ভাঁটায় লেবারি করেন। তিনি ৫ বিঘা জমি হারি নিয়ে মাছ চাষ এবং তার ঘেরের ভেড়িতে সবজি চাষ শুরু করেন।
ভূরুলিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য আনারুল হক বলে, মানুষের সাথে মানুষের শত্রুতা থাকতে পারে তাই বলে এমন ক্ষতি করে না। প্রশাসনের কাছে অপরাধীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
ভুক্তভোগী আশরাফুল হোসেন বলেন, ‘আমার কষ্টের চাষ করা মিষ্টি কুমড়ার গাছগুলো কেটে দেওয়ায় আমি বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছি। ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের শনাক্ত ও আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানাই।’
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ শফিউল ইসলাম পাটোয়ারী বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews