বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার মণিরামপুরে দিন ব্যাপী কর্মসূচিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন সম্মিলিত ইসলামী ব্যাংকের শ্যামনগর শাখার স্বাভাবিক কার্যক্রম শুরু যশোর আইটি পার্কের হোটেল নিয়ে নিরপেক্ষ তদন্ত চায় খান প্রপার্টিজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বেনাপোলে হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫-এর বিশাল বর্ণাঢ্য র‌্যালি যশোরে যুবদল নেতার বিরুদ্ধে তরুণীকে অচেতন করে শ্লীলতাহানির অভিযোগ: থানায় এজাহার মণিরামপুরে নাগরিক অধিকার ও জলবায়ুর ন্যায্যতা বিষয়ক সংলাপ অনুষ্ঠিত সততা ও সাশ্রয়ী মূল্যে সুনাম, ঝিনাইদহ থেকে সারা দেশে মুরগি সরবরাহ ইন্তাজ শেখের নড়াইলে মরদেহের সঙ্গে অনৈতিক কাজের চেষ্টা, অ্যাম্বুলেন্স চালক সাগর গ্রেপ্তার ও মেহগনি বাগান থেকে একনলা বন্দুক উদ্ধার গোপালগঞ্জ শহরের কয়েকটি এলাকায় বিদ্যুতের তার চুরি, রাতে আতঙ্ক।

সম্মিলিত ইসলামী ব্যাংকের শ্যামনগর শাখার স্বাভাবিক কার্যক্রম শুরু

  • প্রকাশিত: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৩ বার পড়া হয়েছে

মোঃ আছাদুজ্জামান লিটন;বিশেষ প্রতিনিধিঃ সাতক্ষীরার শ্যামনগর শাখায় ১ সেপ্টেম্বর সম্মিলিত ইসলামী ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম শুরু হয়েছে।

১ সেপ্টেম্বর থেকে ব্যাংকের শাখাগুলোতে আবেদন গ্রহণ শুরু হয়েছে এবং ৭ সেপ্টেম্বর থেকে গ্রাহকদের চাহিদা মত আমানতের মূল অর্থ ফেরত দেওয়ার কার্যক্রম শুরু হবে। গ্রাহকদের সেবার মান নিশ্চিত করতে শাখাটি সুন্দরভাবে সাজানো,কর্মকর্তাদের নির্ধারিত ও মার্জিত পোশাকে উপস্থিত থাকা এবং গ্রাহকদের ফুল বা উপহার দিয়ে স্বাগত জানানো হয়েছে। ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, নগদ অর্থের সরবরাহ, শাখা পর্যায়ে প্রস্তুতি এবং প্রয়োজনীয় প্রশাসনিক কার্যক্রম সম্পন্ন করার পর ৭ সেপ্টেম্বর থেকে আমানত ফেরতের কার্যক্রম পূর্ণাঙ্গভাবে শুরু হবে। এদিকে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের মুনাফার ওপর কোনো ধরনের ‘হেয়ারকাট’ বা কর্তন থাকবে না। এ সিদ্ধান্তের ফলে নির্ধারিত স্কিমের আওতায় থাকা আমানতকারীদের মুনাফা কর্তনের আগের সিদ্ধান্ত বাতিল হয়েছে। ব্যাংকের এই সিদ্ধান্তর ফলে গ্রাহকগণের ভিতর আগ্রহ বেড়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews