সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
যশোরে সুদে কারবারীর লোহার রডে মাথা ফাটলো যুবকের, থানায় লিখিত অভিযোগ যশোরে ৯০ বোতল উইনসিরেক্সসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার মণিরামপুর রিপোর্টার্স ক্লাব থেকে পদত্যাগ করলেন আবু রায়হান যশোর সীমান্তে প্রায় ২৭ লাখ টাকার মাদক ও চোরাচালানী মালামাল জব্দ করলো বিজিবি জেলা এনজিও সমন্বয় সভা অনুষ্ঠিত যশোরে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের নিয়ে সচেতনতামূলক কর্মসূচি, বিদ্যালয়ে পরিচ্ছন্নতা অভিযান মধুমতির ঢেউয়ে ঢেউয়ে নৌকার লড়াই, দর্শকের উল্লাসে মুখর দুই পাড় নক্ষত্রের অভিবাদন: শ্যামনগরে ১০ গুণী ব্যক্তিকে সংবর্ধনা খুলনায় অস্ত্রসহ আশিক বাহিনীর শুটার জনি গ্রেফতার সাতক্ষীরার দেবহাটায় ৩৪৭ বোতল ফেনসিডিলসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

যশোরে ৯০ বোতল উইনসিরেক্সসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • প্রকাশিত: সোমবার, ২ নভেম্বর, ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

সোহেল রানা যশোর : যশোরে চেকপোস্ট পরিচালনা করে ৯০ বোতল উইনসিরেক্সসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে এসআরবি-৬, যশোর ক্যাম্প।

সোমবার (২ নভেম্বর ২০২৬) সকাল ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে যশোর জেলার চৌগাছা থানাধীন মৃধাপাড়া মহিলা কলেজের সামনে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে একটি নীল রঙের ইজিবাইক তল্লাশি করে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, ঝিনাইদহের মহেশপুর থানার সোনাইডাঙ্গা গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে মো. হানিফ (২৯) ও একই থানার উত্তরপাড়া জলুলী গ্রামের মো. তুজাম্মেল মন্ডলের ছেলে মো. কামরুজ্জামান খোকা (৪৭)।

এসআরবি জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্য সাক্ষীদের সামনে জব্দ করে আসামিদের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে থানায় হস্তান্তর করা হয়েছে।

এ ব্যাপারে সিপিসি-৩, যশোরের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. ইমাম মুবীন সরকার সুমন জানান, মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধারসহ বিভিন্ন অপরাধীদের গ্রেফতারে এসআরবির চলমান অভিযান অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews