সোহেল রানা যশোর : যশোরে চেকপোস্ট পরিচালনা করে ৯০ বোতল উইনসিরেক্সসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে এসআরবি-৬, যশোর ক্যাম্প।
সোমবার (২ নভেম্বর ২০২৬) সকাল ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে যশোর জেলার চৌগাছা থানাধীন মৃধাপাড়া মহিলা কলেজের সামনে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে একটি নীল রঙের ইজিবাইক তল্লাশি করে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, ঝিনাইদহের মহেশপুর থানার সোনাইডাঙ্গা গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে মো. হানিফ (২৯) ও একই থানার উত্তরপাড়া জলুলী গ্রামের মো. তুজাম্মেল মন্ডলের ছেলে মো. কামরুজ্জামান খোকা (৪৭)।
এসআরবি জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্য সাক্ষীদের সামনে জব্দ করে আসামিদের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে থানায় হস্তান্তর করা হয়েছে।
এ ব্যাপারে সিপিসি-৩, যশোরের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. ইমাম মুবীন সরকার সুমন জানান, মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধারসহ বিভিন্ন অপরাধীদের গ্রেফতারে এসআরবির চলমান অভিযান অব্যাহত থাকবে।