মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
রিপোর্টার্স ক্লাব থেকে পদত্যাগ করলেন এস এম তাজাম্মুল ‎ যশোর সীমান্তে বিজিবির অভিযানে ২৫ কেজি গাঁজাসহ ৭ লক্ষাধিক টাকার চোরাচালানী মালামাল আটক স্ত্রীকে বন্ধুর সাথে বিয়ে দেওয়ার ১২দিন পর যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার! মণিরামপুরে বিশেষ অভিযানে মহিলালীগ নেত্রী গ্রেফতার বাঁকড়ায় শিক্ষার্থীদের হাতে গাছের চারা, সঙ্গে ডেঙ্গু প্রতিরোধের বার্তা যশোর ঝিকরগাছার আদম ব্যবসায়ী আনোয়ার হোসেনের বক্তব্যের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন যশোরে হেরোইন মামলায় বেনাপোলের ইকবালের যাবজ্জীবন যশোর নাভারণ পুরাতন বাজারে ১৫-২০ দোকান উচ্ছেদ বন্ধের দাবিতে ডিসি-ইউএনওর কাছে ব্যবসায়ীদের আবেদন অভয়নগরে জমি বিক্রিতে কমিশন দাবির অভিযোগে বিএনপি- যুবদলের ৫ নেতার বিরুদ্ধে আদালতে মামলা যশোরে কীটনাশক পানে দুই নারীর আত্মহত্যা

যশোর নাভারণ পুরাতন বাজারে ১৫-২০ দোকান উচ্ছেদ বন্ধের দাবিতে ডিসি-ইউএনওর কাছে ব্যবসায়ীদের আবেদন

  • প্রকাশিত: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

যশোর অফিস: যশোরের ঝিকরগাছা উপজেলার নাভারণ পুরাতন বাজারের প্রবেশমুখে দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসা ক্ষুদ্র ব্যবসায়ীদের কাঁচাবাজার, মাছ ও মুদি দোকানসহ ১৫-২০টি দোকান উচ্ছেদ বন্ধের দাবিতে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত আবেদন করা হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) নাভারণ পুরাতন বাজার এলাকাবাসী ও ক্ষুদ্র ব্যবসায়ীদের পক্ষে আবু জাফর আলাদা দুটি আবেদন জেলা প্রশাসক, যশোর এবং ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে দেন।
আবেদনে বলা হয়, বাজারসংলগ্ন ওই স্থানটিতে দীর্ঘদিন ধরে স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ীরা কাঁচাবাজার, মাছ ও মুদি দোকানসহ বিভিন্ন ব্যবসা পরিচালনা করে আসছেন। বর্তমানে স্থানটি হাট-চাঁদনী স্থাপনের উদ্দেশ্যে ইজারা দেওয়া হয়েছে বলে তারা জানতে পেরেছেন। এতে ১৫-২০টি দোকান উচ্ছেদের আশঙ্কা তৈরি হয়েছে। দোকান উচ্ছেদ হলে ক্ষুদ্র ব্যবসায়ীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি তাদের জীবিকা অনিশ্চয়তার মুখে পড়বে বলে আবেদনে উল্লেখ করা হয়।
ব্যবসায়ীদের অভিযোগ, স্থানীয় কিছু ব্যক্তি বিভিন্ন সময় তাদের ওপর মানসিক চাপ সৃষ্টি করে দোকান ভেঙে নেওয়ার জন্য বলছেন। সরকারি উদ্যোগে বাজারের খালি জায়গায় চারটি ঘর নির্মাণের কথা থাকলেও স্থানীয় বিএনপির এক নেতা সাবেক চেয়ারম্যান প্রভাব খাটিয়ে সব দোকান উচ্ছেদের চেষ্টা করছেন বলেও অভিযোগ করেছেন তারা।
এদিকে গত ২৪ সেপ্টেম্বর নাভারণ পুরাতন বাজারের খাস শ্রেণিভুক্ত প্রায় আড়াই বিঘা জমি সরেজমিনে পরিদর্শন করেন ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এম সাইফুল্লাহ। একই সঙ্গে জনস্বার্থে সেখানে হাট-চাঁদনী নির্মাণের পরিকল্পনা রয়েছে এবং প্রকৃত ব্যবসায়ীদের চিহ্নিত করে তালিকা প্রস্তুতের পর অগ্রাধিকার ভিত্তিতে জায়গা বরাদ্দ দেওয়ার কথা জানান।
ব্যবসায়ীরা বলছেন, হাট-চাঁদনী নির্মাণে তাদের আপত্তি নেই। তবে দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসা প্রকৃত ক্ষুদ্র ব্যবসায়ীদের উচ্ছেদ না করে তাদের জন্য জায়গা সংরক্ষণ করার দাবি জানিয়েছেন তারা।
আবেদনে নাভারণ পুরাতন বাজারের ১৫-২০টি দোকান পূর্বের মতো ব্যবসায়ীদের ব্যবহারের জন্য সংরক্ষণ অথবা উচ্ছেদ না করার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews