মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
রিপোর্টার্স ক্লাব থেকে পদত্যাগ করলেন এস এম তাজাম্মুল ‎ যশোর সীমান্তে বিজিবির অভিযানে ২৫ কেজি গাঁজাসহ ৭ লক্ষাধিক টাকার চোরাচালানী মালামাল আটক স্ত্রীকে বন্ধুর সাথে বিয়ে দেওয়ার ১২দিন পর যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার! মণিরামপুরে বিশেষ অভিযানে মহিলালীগ নেত্রী গ্রেফতার বাঁকড়ায় শিক্ষার্থীদের হাতে গাছের চারা, সঙ্গে ডেঙ্গু প্রতিরোধের বার্তা যশোর ঝিকরগাছার আদম ব্যবসায়ী আনোয়ার হোসেনের বক্তব্যের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন যশোরে হেরোইন মামলায় বেনাপোলের ইকবালের যাবজ্জীবন যশোর নাভারণ পুরাতন বাজারে ১৫-২০ দোকান উচ্ছেদ বন্ধের দাবিতে ডিসি-ইউএনওর কাছে ব্যবসায়ীদের আবেদন অভয়নগরে জমি বিক্রিতে কমিশন দাবির অভিযোগে বিএনপি- যুবদলের ৫ নেতার বিরুদ্ধে আদালতে মামলা যশোরে কীটনাশক পানে দুই নারীর আত্মহত্যা

যশোরে বিশেষ অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৭, আটক ৬২ মোটরসাইকেল

  • প্রকাশিত: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে

শহীদ জয় যশোর : যশোরে জেলা পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা ও গাঁজাসহ সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ৬২টি মোটরসাইকেল আটক এবং সাতটি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) জেলার নয়টি থানা,জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও ট্রাফিক পুলিশের উদ্যোগে ৪৪টি স্থানে বিশেষ চেকপোস্ট বসিয়ে এ অভিযান পরিচালনা করা হয়। চেকপোস্টগুলোতে এক হাজার ৪০০টির বেশি মোটরসাইকেল ও প্রাইভেটকার তল্লাশি করা হয়।
অভিযানে ১২ পিস ইয়াবা, ৩০০ গ্রাম ও তিন পুরিয়া গাঁজা উদ্ধার করে পাঁচজনকে গ্রেপ্তার করে পুলিশ।
এদিকে, একই দিন যশোর শহরের বেজপাড়া টিবি ক্লিনিক মোড় এলাকায় অভিযান চালিয়ে ১২০ পিস ইয়াবাসহ আরও দুই যুবককে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। গ্রেপ্তাররা হলেন বেজপাড়া আনসার ক্যাম্প এলাকার আনোয়ার হোসেনের ছেলে ফারুক হোসেন ওরফে বাপ্পি (২৯) এবং পুরাতন কসবা আমবাগান এলাকার আমির আলীর ছেলে হাসান হাবিব ওরফে আকাশ (২৬)।
ডিবি পুলিশ জানায়, বেজপাড়া টিবি ক্লিনিক মোড়ে অমিতের দোকান (সিকদার স্টোর) সংলগ্ন পাকা রাস্তায় অভিযান চালানো হয়। এ সময় ফারুক হোসেনের কাছ থেকে ১০০ পিস এবং হাসান হাবিবের কাছ থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. মিরাজুল ইসলাম পিপিএম-সেবা জানান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলামের সার্বিক দিকনির্দেশনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ, চুরি-ছিনতাই, কিশোর গ্যাং, মাদক ও সন্ত্রাসবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews