বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্যামনগরে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক নির্ধারণে কর্মশালা ভাঙ্গায় গাছের চারা বিতরণ করল সাজেদা ফাউন্ডেশন সাফল্যের ধারাবাহিকতায় উজ্জ্বল ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ যশোর মণিরামপুর ফাজিল মাদ্রাসার নতুন ভবনে অসংখ্য ফাটল,ঝুকিপূর্ণ ঘোষণা! নিখোঁজের তিন দিন পর কপোতাক্ষ নদে মিলল ভ্যানচালক একলাসের মরদেহ যশোরে জেলা পুলিশের উদ্যোগে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ-২০২৬ অনুষ্ঠিত বিপিএম-সেবা পদক পাওয়ায় গোপালগঞ্জের পুলিশ সুপারকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির খুলনা মহানগরীর ডেঙ্গু সংক্রমণের দিক থেকে সবচেয়ে ঝুকিপূর্ণ এলাকা– কেসিসি প্রশাসক মঞ্জু কেশবপুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভা অনুষ্ঠিত প্রকৃতি-ভিত্তিক সমাধান বাস্তবায়ন ও পর্যবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

যশোরে ২২৫৭ বোতল নিষিদ্ধ সিরাপসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • প্রকাশিত: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫২ বার পড়া হয়েছে

যশোর প্রতিনিধি: যশোর কোতোয়ালী মডেল থানার চুড়ামনকাটি এলাকায় অভিযান চালিয়ে ২২৫৭ বোতল নিষিদ্ধ সিরাপসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে এসআরবি-৬ এর যৌথ আভিযানিক দল।

গতকাল ২১ সেপ্টেম্বর ২০২৬, রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৬, সিপিসি-৩ যশোর এবং সিপিসি-২ ঝিনাইদহ ক্যাম্পের যৌথ দল এ অভিযান পরিচালনা করে।

গ্রেফতারকৃতরা হলেন-১। মোঃ হেমায়েত উদ্দিন (৪৮), পিতা- আব্দুল কাসেম, গ্রাম- চন্দপাশা, থানা- কোতোয়ালী, জেলা- বরিশাল। ২। মোঃ সুজন (২৪), পিতা- মোঃ দুলাল, গ্রাম- তারাবুনিয়া, থানা- মির্জাগঞ্জ, জেলা- বরিশাল।

অভিযান চলাকালে তাদের হেফাজত থেকে ২২৫৬ বোতল স্কাফ সিরাপ এবং ০১ বোতল উইনকেরিক্স সিরাপ, সর্বমোট ২২৫৭ বোতল অবৈধ মাদকদ্রব্য উদ্ধার করা হয়। উপস্থিত সাক্ষীদের সামনে বিধি মোতাবেক আলামত জব্দ করা হয়।

পরে উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে যশোর কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে সিপিসি-৩, যশোরের কোম্পানী কমান্ডার মেজর মোঃ ফজলে রাব্বি প্রিন্স জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এসআরবি ফোর্সেস নিয়মিত অভিযান পরিচালনা করছে। নিয়মিত মামলার আসামি, বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারসহ চাঞ্চল্যকর হত্যা ও ধর্ষণের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে এসআরবির চলমান অভিযান অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews