রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
যশোরে ১২ বছরের মাদ্রাসা ছাত্র ৩৫ দিন ধরে নিখোঁজ, দুশ্চিন্তায় পরিবার বৃহত্তর যশোর জেলা কল্যাণ সমিতি, মালয়েশিয়ার সাধারণ সম্পাদক মো. আলী হোসেনকে নবচেতনার সম্মাননা ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে চুরি, নগদ টাকাসহ মালামাল লুট কেশবপুর প্রেসক্লাবের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন মিরপুরে যৌতুকের দাবিতে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামী-শ্বশুরবাড়ির লোক পলাতক ভোটারের কাছে যার গ্রহণযোগ্যতা বেশি দল তাকেই মনোনয়ন দেবে : আইনমন্ত্রী বরিশালে যৌতুকের মামলায় ১৪ বছর সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ইসমাইল কলোনীতে সুপেয় পানির সংকট নিরসনে গভীর নলকূপ স্থাপন চুরির অপবাদে দুই নারীকে মারধর, ভিডিও ছড়িয়ে দেওয়ার মামলায় ব্যবসায়ীসহ গ্রেপ্তার ২ মণিরামপুরে আন্তর্জাতিক সর্পদংশন সচেতনতা দিবস পালিত

যশোরে ১২ বছরের মাদ্রাসা ছাত্র ৩৫ দিন ধরে নিখোঁজ, দুশ্চিন্তায় পরিবার

  • প্রকাশিত: রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : যশোর সদরের শংকরপুর এলাকা থেকে মুঈন ইসলাম (১২) নামের এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। বাড়ি থেকে মাদ্রাসার উদ্দেশ্যে বের হওয়ার পর গত ৩৫ দিন ধরে তার কোনো সন্ধান পাচ্ছে না পরিবার। এ ঘটনায় যশোর কোতোয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হলেও এখন পর্যন্ত শিশুটির কোনো হদিস মেলেনি।

পারিবারিক সূত্রে জানা যায়, গত ১৫ আগস্ট শনিবার সকাল আনুমানিক ৮টা থেকে ৯টার মধ্যে মুঈন স্থানীয় বকচর মাদ্রাসায় যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। এরপর সে মাদ্রাসায়ও পৌঁছায়নি এবং বাড়িতেও ফিরে আসেনি। সম্ভাব্য সকল স্থান ও আত্মীয়স্বজনের বাড়িসহ বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো খোঁজ মেলেনি। মুঈন যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের শংকরপুর মোবারক কাঠি এলাকার নাঈম ইসলামের ছেলে।

ছেলেকে হারিয়ে চরম দুশ্চিন্তা ও উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন পরিবারের সদস্যরা। কোনো উপায় না পেয়ে গত ২৬ আগস্ট যশোর কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করা হয়। তবে ঘটনার এতদিন পার হয়ে গেলেও শিশুটির কোনো সন্ধান না মেলায় পরিবারের দুশ্চিন্তা আরও বেড়েছে।

কোনো সহৃদয় ব্যক্তি যদি ছবি ও বর্ণনার সাথে মিল থাকা মুঈনের সন্ধান পেয়ে থাকেন, তবে নিকটস্থ থানায় জানানোর জন্য অথবা সরাসরি তার পরিবারের সাথে ০১৭১৩২২৯৭৭২ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews