শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
শিরোনাম :
চুরির অপবাদে দুই নারীকে মারধর, ভিডিও ছড়িয়ে দেওয়ার মামলায় ব্যবসায়ীসহ গ্রেপ্তার ২ মণিরামপুরে আন্তর্জাতিক সর্পদংশন সচেতনতা দিবস পালিত যশোর সদর উপজেলাতে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান ভাঙ্গায় ১৬ বছর পর কুমার নদে শত বছরের ঐতিহ্যবাহী নৌকাবাইচ অনুষ্ঠিত জীবনের কঠিন লড়াইয়ে দোয়া চাইলেন সাংবাদিক জেমস আব্দুর রহিম রানা: ১৯ সেপ্টেম্বর নিটোরে তার অষ্টম গুরুত্বপূর্ণ অস্ত্রোপচার আধুনিকায়নের পথে বেনাপোল বন্দর, হচ্ছে নতুন এক্সেস প্রজেক্ট ও হাসপাতাল–ঘোষণা চেয়ারম্যান মান্নার যশোরে স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে পুলিশের দক্ষতা বৃদ্ধি প্রশিক্ষণ শুরু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নতুন দায়িত্বে যারা যশোরে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বনায়ন কর্মসূচি ও চারা বিতরণ ফেইসবুক পোস্টের জেরে মণিরামপুরে ২টি ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়িতে হামলা,আহত ১

মণিরামপুরে আন্তর্জাতিক সর্পদংশন সচেতনতা দিবস পালিত

  • প্রকাশিত: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

মনিরামপুর প্রতিনিধিঃ সর্পদংশনে মৃত্যু ও অক্ষমতা কমাতে সবার অংশগ্রহণ প্রয়োজন “দ্রুত ব্যাবস্থা নিন জীবন বাঁচান” এ স্লোগানকে সামনে রেখে আন্তর্জাতিক সর্পদংশন সচেতনতা দিবস ২০২৬ পালন করেছে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। শনিবার(১৯শে সেপ্টঃ) বেলা ১১টা ৩০মিঃ এর দিকে স্বাস্থ্য কমপ্লেক্সের বেষ্টনীতে বর্ণাঢ্য র‍্যালী ও বহিঃবিভাগ চত্বরে সর্পদংশনে আতংকিত না হয়ে নিকটস্থ স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে চিকিৎসা নেওয়া সহ বিভিন্ন প্রকার পরামর্শ মূলক সংকিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

‎মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের( আরএমও) ডাঃ অনুপ বসুর সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে সর্পদংশনে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন, মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তত্বাবধায়ক ডাঃ ফাইয়াজ আহমদ ফয়সাল। এ ছাড়াও আরো উপস্থিত ছিলেন ডাঃ নাহিদ হাসান,ডাঃ মোঃ ইয়াসির আরাফাত, ডাঃ সজীব কুন্ডু প্রমূখ। সংকিপ্ত আলোচনা বক্তৃতায় ডাঃ ফাইয়াজ আহমেদ ফয়সাল বলেন, সাপে দংশন করলেই স্বাস্থ্য কমপ্লেক্সে আসতে হবে। সব সাপ বিষধর নই,আমাদের চারপাশে গোখরা,কমনক্রেট(কালাচ),চন্দ্রবোড়া(রাসেল ভাইপার) ছাড়া বেশিরভাগ সাপই নির্বিষ। তাই সাপে দংশন করলে কবিরাজের ঝাড়ফুক বা আতংকিত না হয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে চলে আসুন,আমাদের হাসপাতালে পর্যাপ্ত পরিমাণে এন্টিভেনাম মজুদ আছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews