শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
জীবনের কঠিন লড়াইয়ে দোয়া চাইলেন সাংবাদিক জেমস আব্দুর রহিম রানা: ১৯ সেপ্টেম্বর নিটোরে তার অষ্টম গুরুত্বপূর্ণ অস্ত্রোপচার আধুনিকায়নের পথে বেনাপোল বন্দর, হচ্ছে নতুন এক্সেস প্রজেক্ট ও হাসপাতাল–ঘোষণা চেয়ারম্যান মান্নার যশোরে স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে পুলিশের দক্ষতা বৃদ্ধি প্রশিক্ষণ শুরু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নতুন দায়িত্বে যারা যশোরে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বনায়ন কর্মসূচি ও চারা বিতরণ ফেইসবুক পোস্টের জেরে মণিরামপুরে ২টি ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়িতে হামলা,আহত ১ ভাঙ্গায় মসজিদ থেকে বেরিয়ে এনজিওকর্মীর মৃত্যু, উধাও মোটরসাইকেল ও টাকা যশোরে ভৈরব নদীতে বিজিবির মাছের পোনা অবমুক্তকরণ ঝিনাইদহে ডিবির অভিযানে বিদেশি পিস্তল জব্দ, অস্ত্র আইনে মামলা কোটচাঁদপুরে সিঙ্গাপুর প্রবাসীর ২৫ লাখ টাকা আত্মসাৎ: চক্রান্তের পর ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগ।

যশোরে স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে পুলিশের দক্ষতা বৃদ্ধি প্রশিক্ষণ শুরু

  • প্রকাশিত: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে

_প্রথম ব্যাচের উদ্বোধন করলেন পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম_

সোহেল রানা যশোর : আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশ সদস্যদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু হয়েছে যশোরে।

আজ ১৬ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার যশোর পুলিশ লাইন্সের ব্যারাকের নিচতলার প্রশিক্ষণ কক্ষে ২ দিনব্যাপী এই প্রশিক্ষণের ১ম ব্যাচের উদ্বোধন করা হয়। পুলিশ হেডকোয়ার্টার্সের নির্দেশনা অনুযায়ী যশোর জেলা পুলিশের ব্যবস্থাপনায় ‘নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি’ শীর্ষক এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হচ্ছে।

প্রশিক্ষণের উদ্বোধন করেন যশোর জেলার পুলিশ সুপার জনাব সৈয়দ রফিকুল ইসলাম, পিপিএম-সেবা।

এই ব্যাচে যশোর জেলা পুলিশ, পিবিআই যশোর এবং হাইওয়ে পুলিশ, খুলনা রিজিয়নের বিভিন্ন পদমর্যাদার ৫০ জন সদস্য প্রশিক্ষণার্থী হিসেবে অংশগ্রহণ করছেন।

নির্বাচন সংক্রান্ত টিওটি (TOT) প্রশিক্ষণপ্রাপ্ত প্রশিক্ষকগণের মাধ্যমে মোট ১১টি সেশন এবং সেশন পরবর্তী মূল্যায়নের মাধ্যমে প্রশিক্ষণ কার্যক্রম সম্পন্ন হবে। এই কোর্সের মাধ্যমে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকালীন আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, ভোটাধিকার সুরক্ষা এবং নিরপেক্ষভাবে দায়িত্ব পালন সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়ে বাস্তবভিত্তিক প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।

এ সময় আরও উপস্থিত ছিলেন প্রশিক্ষণের ফোকাল পয়েন্ট কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জনাব মোঃ সাখাওয়াত হোসেন সহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও প্রশিক্ষণার্থীগণ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews