মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরে ভৈরব নদীতে বিজিবির মাছের পোনা অবমুক্তকরণ ঝিনাইদহে ডিবির অভিযানে বিদেশি পিস্তল জব্দ, অস্ত্র আইনে মামলা কোটচাঁদপুরে সিঙ্গাপুর প্রবাসীর ২৫ লাখ টাকা আত্মসাৎ: চক্রান্তের পর ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগ। ডুমুরিয়া পল্লী বিদ্যুৎ অফিসের সেবা পেতে গ্রাহকের ভোগান্তি, ফোনে ধমক দিলেন এজিএম কম ৪৯ বিজিবির টহলে যশোর সীমান্তে বড় ধরনের চোরাচালানী মালামাল জব্দ পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলামকে জেআরইউ নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা ভাঙ্গায় সাবেক স্থানে ইউপি ভবন নির্মাণের দাবিতে ৫ হাজার মানুষের মানববন্ধন ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ২০২৭ সালের হজ নিবন্ধন কার্যক্রম ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক নিহত ভাঙ্গায় বসতঘরে ঝুলে নবম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

ভাঙ্গায় সাবেক স্থানে ইউপি ভবন নির্মাণের দাবিতে ৫ হাজার মানুষের মানববন্ধন

  • প্রকাশিত: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে

মোঃ রিপন শেখ, ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:
“স্থানীয় সরকারকে শক্তিশালী করি, জনগণের সেবা নিশ্চিত করি”—এই দাবিকে সামনে রেখে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চান্দ্রা ইউনিয়ন পরিষদের নতুন কমপ্লেক্স ভবন সাবেক স্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে চান্দ্রা বাজারে আয়োজিত এ কর্মসূচিতে প্রায় ৫ হাজার নারী-পুরুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, চান্দ্রা ইউনিয়ন পরিষদের পুরোনো ভবন একসময় চান্দ্রা এলাকাতেই ছিল। নদীভাঙনের কারণে পরবর্তীতে ইউনিয়ন পরিষদের কার্যক্রম মালিগ্রাম বাজার এলাকায় স্থানান্তর করা হয়। বর্তমানে ইউনিয়ন পরিষদের নতুন কমপ্লেক্স ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। তাই নতুন ভবনটি ইউনিয়নের সাবেক ও ঐতিহ্যবাহী স্থান চান্দ্রা বাজারেই নির্মাণ করতে হবে।
বক্তারা বলেন, চান্দ্রা বাজার ইউনিয়নের প্রাণকেন্দ্র। এখানে ইউনিয়ন পরিষদের নতুন ভবন নির্মাণ করা হলে ইউনিয়নের বিভিন্ন এলাকার মানুষের যাতায়াত সহজ হবে এবং সরকারি সেবা গ্রহণে সাধারণ মানুষের ভোগান্তি কমবে। অন্য কোনো স্থানে ভবন নির্মাণ করা হলে অনেক মানুষকে দূরবর্তী এলাকায় গিয়ে সেবা নিতে হবে।
এলাকাবাসী বলেন, ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম খান বাবুলের উদ্যোগে ইউনিয়ন পরিষদের নতুন ভবন নির্মাণের সুযোগ তৈরি হয়েছে। এজন্য তারা সংসদ সদস্যের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, “আমরা চাই, নতুন ভবনটি চান্দ্রার সাবেক ইউনিয়ন পরিষদ চত্বরে নির্মাণ করা হোক। এতে ইউনিয়নের মানুষের দীর্ঘদিনের দাবি পূরণ হবে এবং সাধারণ মানুষের ভোগান্তিও কমবে।”
মানববন্ধনে স্থানীয় মাদ্রাসার সুপার শহিদ চৌধুরী, মেহেদী হাসান লালচান, দেলোয়ার হোসেন, রুমা আক্তার, নির্মল চন্দ্র দাস, সুমন মোল্লা, সায়েম মাতুব্বর, মনির মাতুব্বর ও আনোয়ার মাতুব্বরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বক্তব্য দেন।
এলাকাবাসীর আয়োজনে এবং প্রবাসী লিটন ব্যাপারীর সহযোগিতায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত বিষয়টি বিবেচনা করে চান্দ্রা বাজারেই ইউনিয়ন পরিষদের নতুন কমপ্লেক্স ভবন নির্মাণের দাবি জানান।
পরে মানববন্ধন শেষে চান্দ্রা বাজারে একটি বিক্ষোভ মিছিল বের করেন এলাকাবাসী। মিছিল থেকে “চান্দ্রাতেই ইউপি ভবন চাই”সহ বিভিন্ন স্লোগান দেওয়া হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews