মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরে ভৈরব নদীতে বিজিবির মাছের পোনা অবমুক্তকরণ ঝিনাইদহে ডিবির অভিযানে বিদেশি পিস্তল জব্দ, অস্ত্র আইনে মামলা কোটচাঁদপুরে সিঙ্গাপুর প্রবাসীর ২৫ লাখ টাকা আত্মসাৎ: চক্রান্তের পর ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগ। ডুমুরিয়া পল্লী বিদ্যুৎ অফিসের সেবা পেতে গ্রাহকের ভোগান্তি, ফোনে ধমক দিলেন এজিএম কম ৪৯ বিজিবির টহলে যশোর সীমান্তে বড় ধরনের চোরাচালানী মালামাল জব্দ পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলামকে জেআরইউ নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা ভাঙ্গায় সাবেক স্থানে ইউপি ভবন নির্মাণের দাবিতে ৫ হাজার মানুষের মানববন্ধন ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ২০২৭ সালের হজ নিবন্ধন কার্যক্রম ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক নিহত ভাঙ্গায় বসতঘরে ঝুলে নবম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলামকে জেআরইউ নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা

  • প্রকাশিত: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন যশোর রিপোর্টার্স ইউনিটির (জেআরইউ) নেতৃবৃন্দ।

সোমবার (১৪ সেপ্টেম্বর) পুলিশ সুপারের কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎকালে জেআরইউ নেতৃবৃন্দ তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় যশোরের আইনশৃঙ্খলা পরিস্থিতি, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে পুলিশ সুপারের সঙ্গে মতবিনিময় করেন নেতৃবৃন্দ।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন যশোর রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও ডিবিসি নিউজের স্টাফ রিপোর্টার সাকিরুল কবির রিটন, সাংগঠনিক সম্পাদক ও গ্লোবাল টেলিভিশনের যশোর প্রতিনিধি ওবাইদুল ইসলাম অভি, দপ্তর সম্পাদক ও দৈনিক স্পন্দনের মিরাজুল কবির টিটো, প্রচার সম্পাদক এমএইচ উজ্জ্বল, নির্বাহী সদস্য ও দৈনিক প্রতিদিনের কণ্ঠের জহুরুল ইসলাম, দৈনিক কল্যাণের ইলিয়াস সাজু, মাই টিভির শরিফুল ইসলাম, রাজধানী টিভির সিরাজুল ইসলাম এবং ভিওডি বাংলা নিউজের রোহিত হাসান রনি।

এ সময় জেআরইউ নেতৃবৃন্দ যশোরে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে সহযোগিতা, নিরাপদ পরিবেশ নিশ্চিতকরণ এবং জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশ সুপারের সঙ্গে আলোচনা করেন।

পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম সাংবাদিকদের দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ ও গণমাধ্যমের পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।

সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়কালে উভয় পক্ষের মধ্যে পেশাগত সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews