শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
যশোরস্থ সাতক্ষীরা কল্যাণ সমিতির নির্বাহী সদস্য মোজাফফার হোসেনকে বিদায় সংবর্ধনা যবিপ্রবিতে নানা আয়োজনে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপিত শ্যামনগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত যশোর হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ছয় বছরের পথচলায় মানুষের ভালোবাসায় সিক্ত রাতদিন নিউজ, বর্ণাঢ্য আয়োজনে অর্ধযুগ পূর্তি উৎসব জনগণকে মানসম্মত সেবা নিশ্চিত করতে হবে, অতিরিক্ত টাকা নেওয়া যাবে না: প্রতিমন্ত্রী অমিত নড়াইলের লোহাগড়ায় ছেলের হাতে বাবা খুন এস এফ ট্রাভেলসের চেয়ারম্যানের বিরুদ্ধে কোটি টাকার হজ্ব প্রতারণার অভিযোগ, থানায় অভিযোগ দায়ের ১৬ বছর পর চট্টগ্রামে ধরা পড়ল খুলনার হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি যশোর সীমান্তে বিজিবির অভিযানে সাড়ে ৩ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবের নির্বাচনে সভাপতি বাবু, সম্পাদক শোভন, সাংগঠনিক সম্পাদক সুজন নির্বাচিত

  • প্রকাশিত: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৪৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি পদে আশরাফুজ্জামান বাবু, সাধারণ সম্পাদক পদে সাব্বির শোভন এবং সাংগঠনিক সম্পাদক পদে সুজন মাহমুদ নির্বাচিত হয়েছেন। শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকাল ৫টায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত এক সাধারণ সভায় সকল সদস্যের ঐক্যমতের ভিত্তিতে আগামী ২ বছরের জন্য এই পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।

ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবের প্রতিষ্ঠাতা ও ​নবগঠিত কমিটির সভাপতি আশরাফুজ্জামান বাবু নির্বাচন পরবর্তী বক্তব্যে ক্লাবের সকল সহকর্মীর প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং পেশাদার সাংবাদিকতার ধারাকে সমুন্নত রাখাই হবে আমাদের মূল লক্ষ্য। ঝিকরছার স্থানীয় নানা সমস্যা, সম্ভাবনা এবং মানুষের সুখে-দুঃখে তাদের পাশে দাঁড়িয়ে সত্য তথ্য তুলে ধরতে আমাদের ক্লাব সর্বদা সোচ্চার থাকবে। তিনি ক্লাবের সার্বিক উন্নতি ও সাফল্য কামনায় স্থানীয় প্রশাসন, সুশীল সমাজ এবং সর্বস্তরের সাধারণ মানুষের সার্বিক সহযোগিতা কামনা করেন।

​অনুষ্ঠানে সংগঠনের সকল সদস্যদের উপস্থিতিতে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। পরে নবনির্বাচিত নেতাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান ক্লাবের সদস্যরা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews