
বিশেষ প্রতিবেদক যশোর: বিদ্রোহী সাহিত্য পরিষদ (বিএসপি) যশোরের ২৬২তম মাসিক সাহিত্যসভা শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে অনুষ্ঠিত হয়।
যশোর শহরের পোস্ট অফিসপাড়ার নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত সাহিত্যসভায় প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. মো. মুস্তাফিজুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন বিএসপির আজীবন সদস্য ড. শাহনাজ পারভীন, এসএম আলমগীর কাইয়ুম ও কবি রাশিদা আখতার লিলি।
আলোচক ছিলেন সহকারী অধ্যাপক মো. মনিরুজ্জামান ও কবি শাহরিয়ার সোহেল।
অনুষ্ঠানে নজরুল সাহিত্য, ইসলাম ও সর্বজনীনতা শীর্ষক প্রবন্ধ পাঠ করেন শাহরিয়ার সোহেল।
প্রতিক্রিয়া ব্যক্ত করেন কবি হোসাইন নজরুল হক ও সায়েমা আক্তার।
বিএসপির সভাপতি আহমদ রাজুর সভাপতিত্বে নির্বাহী সদস্য কবি অরুণ বর্মনের পরিচালনায় কবিতা পাঠ ও আলোচনায় অংশ নেন, সংগঠনের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মুন্না, আতিয়ার রহমান, সুরাইয়া শরীফ, কুতুব উদ্দিন বিশ্বাস, সঞ্জয় নন্দী, হোসাইন নজরুল হক, অ্যাড. মাহমুদা খানম, ভদ্রাবতী বিশ্বাস, মো. জামিল রহমান, ডা.অমল কান্তি সরকার, সীমান্ত বসু, এমএ কাসেম অমিয়, সানজিদা ফেরদৌস, আমিমুল ইসলাম, শরীফ হোসেন ধীমান প্রমুখ।