শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
শার্শায় দুই সন্তানসহ বাবার মর্মান্তিক মৃত্যু ময়নাতদন্ত শেষে জানাজায় হাজারো মানুষের ঢল, ঘটনার নেপথ্য কারণ নিয়ে নানা প্রশ্ন শ্যামনগরে ক্ষুদ্র নৃ- গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে বাই সাইকেল ও সেলাই মেশিন বিতরণ নড়াইলে মারকাযুল কোরআন মাদরাসার ছাত্রের মৃত্যু তিন শিক্ষককে জিজ্ঞাসাবাদের জন‍্য গ্রেপ্তার যশোর রিপোর্টার্স ইউনিটি’র আত্মপ্রকাশ জন্মাষ্টমী উপলক্ষে যশোরে ব্যাপক প্রস্তুতি: টাউন হল মাঠে বর্ণাঢ্য আয়োজন ও মঙ্গল শোভাযাত্রা শার্শায় গুজব-অপপ্রচার রোধে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত ভাঙ্গা-ফরিদপুর মহাসড়কে বাস-ট্রাক সংঘর্ষ, আহত ১৫ শ্যামনগরে রাতের আঁধারে কৃষকের ৩০০ কুমড়াগাছ কেটে দিল দুর্বৃত্তরা ​অভয়নগর ও নওয়াপাড়ায় জাতীয় পার্টির নতুন কমিটি গঠন শ্যামনগরে কৃষকের হাঁস-মুরগির ঘর থেকে অজগর সাপ উদ্ধার

শ্যামনগরে ক্ষুদ্র নৃ- গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে বাই সাইকেল ও সেলাই মেশিন বিতরণ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৯ বার পড়া হয়েছে

মোঃ আছাদুজ্জামান লিটন;বিশেষ প্রতিনিধিঃ সাতক্ষীরার শ্যামনগরে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বাস্তবায়নাধীন “বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা শীর্ষক কর্মসূচীর ২০২৫-২০২৬ অর্থ আওতায় উপজেলায় অধ্যায়নরত ক্ষুদ্র নৃ- গোষ্ঠী ৮ জন ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ বাই-সাইকেল ও মহিলা অধিদপ্তরের উদ্যোগে প্রশিক্ষণপ্রাপ্ত ৬ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠ নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। ৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার ১১ টায় উপজেলা ভবনের নিচে উক্ত উপকরণ বিতরণ করা হয়। উক্ত উপকরণ বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মিস শামসুজ্জাহান কনক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মিয়ারাজ হোসেন ও শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ সামিউল ইমাম আযম মনির প্রমুখ। উক্ত অনুষ্ঠানে উপজেলায় অধ্যায়নরত ৮ জন ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ বাই-সাইকেল প্রদানে বাছাইকৃত প্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের নাম। জোবেদা সোহরাব মডেল মাধ্যমিক বিদ্যালয়ের, অমিত মুন্ডা। ধুমঘাট আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের, সাথী মুন্ডা। ধুমঘাট আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের, অমিত মুন্ডা। ধুমঘাট আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের, অশোক দাস। পোড়াকাটলা দীপায়ন মাধ্যমিক বিদ্যালয়ের, শেফালী মুন্ডা। পোড়াকাটলা দীপায়ন মাধ্যমিক বিদ্যালয়ের, শুভজিৎ মুন্ডা। পোড়াকাটলা দীপায়ন মাধ্যমিক বিদ্যালয়ের, সুমন মুন্ডা। পোড়াকাটলা দীপায়ন মাধ্যমিক বিদ্যালয়ের, ঝর্ণা মুন্ডা। অপরদিকে উপজেলা মহিলা অধিদপ্তরের উদ্যোগে প্রশিক্ষণপ্রাপ্ত ৬ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠ নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার শামসুজ্জাহান কনক।তারা হলেন, ভারতী মুন্ডা,রুমা রানী মুন্ডা,মনিকা বালা মুন্ডা,কনিকা রানী মুন্ডা,পূজা রানী,টুমা মুন্ডা। উক্ত অনুষ্ঠানটি আয়োজন করেন উপজেলা প্রশাসন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews