
নিজস্ব প্রতিবেদক :যশোরের অভয়নগর উপজেলা ও নওয়াপাড়া পৌর জাতীয় পার্টির নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। যশোর জেলা জাতীয় পার্টির কার্যালয় (গোহাটা রোড, যশোর) থেকে জেলা আহ্বায়ক মো: মকবুল হোসেন ও সদস্য সচিব মো: খবির গাজী এই নতুন কমিটিগুলোর আনুষ্ঠানিক অনুমোদন প্রদান করেন।
তৃণমূল পর্যায়ে সংগঠনের কার্যক্রমকে আরও শক্তিশালী, সুসংগঠিত ও গতিশীল করার লক্ষ্যে এই কমিটিগুলো গঠন করা হয়েছে বলে জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ জানিয়েছেন।
অভয়নগর উপজেলা আহ্বায়ক কমিটি:
অভয়নগর উপজেলায় ৫১ সদস্যবিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এতে মো: জহির উদ্দিন-কে আহ্বায়ক এবং শেখ ফরিদ হোসেন-কে সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
কমিটিতে ১০ জনকে যুগ্ম আহ্বায়ক এবং ৩৯ জনকে সদস্য করা হয়েছে।
যুগ্ম আহ্বায়কগণ: মো: মনিরুল ইসলাম লাভলু বাঘা, এম এ ওহেদ, সৈয়দ ফরিদুল ইসলাম, প্রহল্লাদ সাহা, শেখ আব্দুল কাদের, এম এম আব্দুল গফফার, মো: জাকির হোসেন, মো: মোসাদ্দেক হোসেন (নান্টু) এবং মো: হাফিজুর রহমান।
নওয়াপাড়া পৌর আহ্বায়ক কমিটি: একই সাথে নওয়াপাড়া পৌর জাতীয় পার্টির ২৯ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে মোঃ মনিরুল ইসলাম লাচ্ছূ (বাঘা)-কে আহ্বায়ক এবং মোঃ মোসাদ্দেক হোসেন নান্টু-কে সদস্য সচিব করা হয়েছে।
কমিটিতে ৭ জনকে যুগ্ম আহ্বায়ক এবং ২১ জনকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
যুগ্ম আহ্বায়কগণ: অরুন দাস অনিক, মোঃ ওমর আলী, সাইফুল ইসলাম বকুল, মোঃ মাসুদ ফরাজী, মোঃ আলমগীর ফরাজী ও মোঃ মিঝন চৌধুরী।
সদস্যবৃন্দ: শ্রী বিশ্বপদ, ইবাদ আলী মুন্সি, মোঃ আলীম মোড়ল, আঃ সালাম মোড়ল, ঈমান আলী, শাহাজাহান আলী, কালাম সিকদার, জবেদ আলী, জিয়াউর রহমান, সোহেল, কোরবান আলী, গোলাম আজম খান, আলতাফ শেখ, ঈমান আলী মোল্যা, শফিকুল ইসলাম, বুলবুল ফকির, শেখ দেলোয়ার হোসেন, শেখ ইমন, শেখ আব্দুস সালাম, মোঃ ইমরান এবং মোঃ মণির।