সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
২ লাখ টাকা যৌতুক না দেওয়ায় মিতুকে হত্যা যশোরে ২৭ হাজার পিস ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ী আটক শার্শায় যাবৎজীবন সাজা পরোয়ানাভুক্ত এক আসামী গ্রেফতার পৌর ফটকে জ্বলেনা পৌরসভার বাতি ! মধুমতীতে গোসল করতে নেমে নিখোঁজ, এক দিন পর শিশুর লাশ উদ্ধার ডুমুরিয়ায় রঙিন মাছ ও সমন্বিত খামারে যুবক রাহুলের বাজিমাত: বছরে আয় ১৫-২০ লাখ টাকা কৈখালী ইউনিয়নে জনদুর্ভোগ লাঘবে নিজেই মাঠে গাজী শাহ আলম, সংস্কার হলো ৩ কিলো মিটার সড়ক বেনাপোল বন্দরে ক্রেনের মালামাল লোডের সময় দুর্ঘটনা, ৯২৫ এর এক শ্রমিকের বুকের ওপর পড়ল ফর্কলিফটের ফিল্ম ‎মণিরামপুরে আইনশৃঙ্খলার চরম অবনতি, নড়বড়ে প্রশাসন! মণিরামপুরে রাতে চুরি ঠেকাতে পাহারায় নির্ঘুম এলাকাবাসী

বেনাপোল বন্দরে ক্রেনের মালামাল লোডের সময় দুর্ঘটনা, ৯২৫ এর এক শ্রমিকের বুকের ওপর পড়ল ফর্কলিফটের ফিল্ম

  • প্রকাশিত: রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
  • ২৮ বার পড়া হয়েছে

শাহাবুদ্দিন আহামেদ, বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল স্থলবন্দরে পণ্য লোড করার সময় দুর্ঘটনায় আক্তারুল ইসলাম (৫০) নামে এক শ্রমিক গুরুতর আহত হয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

রোববার (৩০ আগস্ট২০২৬ ) বিকেল সাড়ে ৪টার দিকে বেনাপোল স্থলবন্দরের ৯ নম্বর সেডের অভ্যন্তরে এ দুর্ঘটনা ঘটে। আহত আক্তারুল ইসলাম বেনাপোল পোর্ট থানার রঘুনাথপুর গ্রামের বাকের আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বেনাপোল স্থলবন্দর শ্রমিক ইউনিয়ন ৯২৫-এর নিয়ন্ত্রণাধীন এলাকায় ফর্কলিফটের মাধ্যমে একটি ফিল্ম ট্রাকে মালামাল লোড করা হচ্ছিল। এ সময় মালামাল ওঠানোর সময় একটি ভারী যন্ত্রাংশ স্লিপ করে শ্রমিক আক্তারুল ইসলামের বুকের ওপর পড়ে। এতে তিনি গুরুতর আহত হন।

এ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর সভাপতি তবিবুর রহমান তবি ও সাধারণ সম্পাদক মোঃ সহিদ আলী। তিনি আহত শ্রমিক আক্তারুল ইসলামকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান, পরে তাকে হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়। বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন তিনি।

এ বিষয়ে মোঃ সহিদ আলী বলেন, “দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমি ঘটনাস্থলে গিয়ে আহত শ্রমিক আক্তারুল ইসলামকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাই। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার শারীরিক অবস্থা গুরুতর। আমরা তার দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া চাই।”
চিকিৎসক সূত্রে জানা গেছে, বুকের ওপর ভারী যন্ত্রাংশ পড়ায় আক্তারুল ইসলামের শারীরিক অবস্থা গুরুতর এবং আশঙ্কাজনক।

এদিকে বন্দরে শ্রমিকদের নিরাপত্তা ব্যবস্থা ও পণ্য ওঠানামার সময় প্রয়োজনীয় সতর্কতা নিয়ে প্রশ্ন উঠেছে। দুর্ঘটনার প্রকৃত কারণ এবং নিরাপত্তা ব্যবস্থায় কোনো ঘাটতি ছিল কি না, তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews