মণিরামপুর প্রতিনিধিঃ যশোরের মণিরামপুরে সিলিংফ্যানের পাখার আঘাতে মোহাম্মদ ইসলাম নামের এক ৪ বছর বয়সী শিশুর মৃত্যু হয়েছে বলে জানা গেছে। মৃত মোহাম্মদ উপজেলার খানপুর ইউনিয়নের সাতনল বাজারস্থ মোঃ মনিরুল ইসলামের ছেলে এবং বিপ্রকোনা মাস্টার ইসমাইল হোসেন হাফেজিয়া ও এতিমখানা মাদ্রাসায় এ ঘঠনা ঘঠে বলে চলতি এ তথ্য নিশ্চিত করেছে মৃত শিশুর পিতা অত্র প্রতিষ্ঠানের শিক্ষক মোঃ মনিরুল ইসলাম।
জানাগেছে, রবিবার(২৩শে আগষ্ট) আনুমানিক রাত ১০টার দিকে উপজেলার দূর্বাডাংগা ইউনিয়নের বিপ্রকোনায় ঐ মাদ্রাসায় শিক্ষক মনিরুল ইসলাম তার চার বছর বয়সী ছেলে মোহাম্মদ ইসলামকে সাথে রেখে পাঠদানে ছিলেন। পাঠদানের ফাকে সিলিংফ্যানে ময়লা পরিষ্কার করতে গেলে ছেলে ইসলাম তার কাঁধে উঠে বসার চেষ্টা করে। এক পর্যায়ে তাকে ঘাড় হতে নামাতে গেলে অসাবধান বসত চলন্ত বৈদ্যুতিক পাখায় ছেলেটির মাথায় প্রচন্ড আঘাত লাগে। প্রথমে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে যশোর সদর হাসপাতালে অবশেষে সোমবার (২৪শে আগষ্ট) উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে বিকাল ৩টার দিকে ভাঙ্গা ব্রিজ অতিক্রমের সময় শিশু ইসলামের মৃত্যু হয়।
এ বেপারে মণিরামপুর থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড হয়েছে এবং অভিযোগ না থাকায় মৃতদেহের দাফনকাজ সম্পন্ন হয়েছে। তবে শিশু সন্তানের এ মৃত্যু তার বাবা মা, পাড়া প্রতিবেশী কেউই মেনে নিতে পারছেনা। এলাকায় গভীর শোক বিরাজ করছে।