রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
বাঘারপাড়ায় জাতীয় পার্টির ৫১ সদস্যের সম্মেলন প্রস্তুত কমিটি অনুমোদিত ঝিকরগাছায় বেওয়ারিশ কুকুরের তান্ডব : খুলনার ক্লিনিকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে ৩ বছরের সাওবান কালিগঞ্জে ৭শতক জমির দখল নিয়ে মিথ্যাচারের অভিযোগে সংবাদ সম্মেলন ৫১ লাখ টাকার ঘোষণা দিয়ে সাড়ে ৬ কোটি টাকার পণ্য আমদানি শালিখায় মন্ত্রী নিতাই রায় চৌধুরীর ব্যস্ত দিন: কৃষি, শিক্ষা ও স্বাস্থ্যখাতে উন্নয়নের নানা উদ্যোগ কেশবপুরে বিস্ফোরণে আহত ১, ককটেল সদৃশ্য বস্তুু ২ টি উদ্ধার বারবার নির্বাচিত স্বতন্ত্র প্রার্থী সাইয়েদা আক্তার পার্পিয়া, ফের নির্বাচনী মাঠে মহেশপুর থানার বার্ষিক পরিদর্শনে পুলিশ সুপার শার্শায় জাতীয় পার্টির কর্মী সভা অনুষ্ঠিত কেশবপুরে সব বিষয়ে এ প্লাস পাওয়া ছাত্র ইয়ামিনের ৭ বিষয়ে ফেল, বিস্মিত পরিবার

বাঘারপাড়ায় জাতীয় পার্টির ৫১ সদস্যের সম্মেলন প্রস্তুত কমিটি অনুমোদিত

  • প্রকাশিত: রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

​নিজস্ব প্রতিবেদক : যশোর জেলা জাতীয় পার্টির নির্দেশে বাঘারপাড়া উপজেলা ও পৌরসভা শাখার সমন্বয়ে ৫১ সদস্য বিশিষ্ট ‘সম্মেলন প্রস্তুত কমিটি-২০২৬’ গঠন ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। ১৬ আগস্ট জেলা কমিটির আহ্বায়ক মকবুল হোসেন ও যুগ্ন আহবায়ক -১ মিনহাজুল আরেফিন আনুষ্ঠানিকভাবে এই কমিটির চূড়ান্ত স্বাক্ষর ও অনুমোদন প্রদান করেন।

​পূর্বে গত ২৪ জুলাই চাড়াবিটা বাজারে সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত মিলাদ মাহফিল ও সাংগঠনিক সভায় পূর্বের কমিটি বিলুপ্ত করে নতুন প্রস্তুত কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছিল। বাঘারপাড়া উপজেলার ৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভার সাংগঠনিক কার্যক্রম বেগবান করা এবং ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে নতুন কমিটি গঠনের লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
​নবগঠিত এই কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন আশিকুজ্জামান রমজান এবং সদস্য সচিব পদে মনোনীত হয়েছেন নওশের আলী। জেলা নেতৃবৃন্দের সুপারিশক্রমে গঠিত এই কমিটির মূল লক্ষ্য তৃণমূল পর্যায়ে জাতীয় পার্টিসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনকে শক্তিশালী করা এবং দলের সাংগঠনিক কার্যক্রমে গতি ফেরানো।
​কমিটির
​আহ্বায়ক: আশিকুজ্জামান রমজান
​যুগ্ম আহ্বায়কবৃন্দ: বিল্লাল হোসেন , শুভা আব্দুল হক , বুলু হোসেন , তানভীর আহমেদ পিয়াস , মো,লিটন , মোহাম্মদ রজিবুল , আব্দুর সামাদ , সরোয়ার হোসেন , মাহবুবুর রহমান মোকাদ্দেস হোসেন ও মুজাম ফকির । সদস্য সচিব নওশের আলী,
​উল্লেখযোগ্য সদস্যরা হলেন : সরদার আব্দুল হোসেন, এ্যাডঃ জহুরুল হক জহির, হোসেন আলী মোল্লা, লাভলু বিশ্বাস, হারুন অর রশীদ, মেহেদী হাসান, কামাল পারভেজ, মো,মিঠু, অবুল মৌরি, মোহাম্মদ জাহিদ, ডা, অহিদুজ্জামান, সামছু মাস্টার , বাচ্চু মাস্টার ,মো রাজিব, আইয়ুব আলী, নজরুল ইসলাম ও তোফাজ্জেল হোসেন প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews