শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
কালীগঞ্জের কাশিপুর বেদে পল্লি: সংঘাত নয়, শান্তি ও ঐক্যবদ্ধ বসবাসের আবেদন পদকপ্রাপ্ত গুণীজন মুহম্মদ শফি”যশোরে দ্যোতনা সাহিত্য পরিষদের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত যশোর ডিবির পৃথক অভিযানে ৩ জন আটক, ৭০ গ্রাম গাঁজা ও ১০০ বোতল অ্যালকোহল উদ্ধার রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী ঝিকরগাছায় মীর খলিলুর রহমান দাতব্য চিকিৎসালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপিত ঝিকরগাছায় মীর বাবরজান বরুণ স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে সুপারি গাছ বিতরণ ঝিকরগাছায় নারী ও দুই শিশুকে মারধরের অভিযোগ, চার আসামি আটক ‎মণিরামপুরে তুলা চাষীদের মাঝে বিনামূল্যে উপকরন বিতরণ কেশবপুরে রিভা ফুডকে ১ লাখ টাকা জরিমানা ভাঙ্গা ভূমি অফিসে ৩ কোটি ৩৮ লাখ টাকা রাজস্ব আদায়, জনসেবায়ও অনন্য সাফল্য

ঝিকরগাছায় মীর বাবরজান বরুণ স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে সুপারি গাছ বিতরণ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
  • ৩২ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিবেদক: যশোরের ঝিকরগাছার পানিসারা গ্রামের কৃতি সন্তান, মরহুম মীর বাবরজান বরুণের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ১ হাজার ১০টি সুপারি গাছের চারা বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে মীর বাবরজান বরুণ স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে এসব চারা বিতরণ করা হয়।

​মরহুমের স্মৃতিকে অম্লান করে রাখতে এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় পানিসারা ইউনিয়নের সকল শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা ও স্থানীয় বাসিন্দাদের মাঝে এই সুপারি গাছগুলো বিনামূল্যে তুলে দেওয়া হয়। অনুষ্ঠানটির সার্বিক নেতৃত্ব ও পৃষ্ঠপোষকতায় ছিলেন মরহুমের ছোট ভাই, আমেরিকা প্রবাসী মীর মনিরুজ্জামান বাবু।

​গাছ বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন মীর লুৎফর রহমান এতিমখানার সাধারণ সম্পাদক মীর ফারুক আহম্মেদ, মীর রফিকুল ইসলাম, যশোর ফুল উৎপাদক ও বিপণন সমবায় সমিতির সভাপতি আব্দুর রহিম, ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মাস্টার আশরাফুজ্জামান বাবু এবং প্রচার সম্পাদক মাসুদ হোসেন, কুলিয়া মাদ্রাসার সহকারী শিক্ষক মিজানুর রহমান লাল্টু, কবীর হোসেন, সায়েদ আলী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তি বর্গ।

​উল্লেখ্য, পানিসারা গ্রামের কৃতী সন্তান, বিশিষ্ট সমাজসেবী মীর বাবরজান বরুণ আমেরিকায় অবস্থানকালে প্রাণঘাতী ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। তার অকাল প্রয়াণের পর পরিবারের পক্ষ থেকে গড়ে তোলা হয় ‘মীর বাবরজান বরুণ স্মৃতি ফাউন্ডেশন’। প্রতিষ্ঠার পর থেকেই সামাজিক, ধর্মীয় ও মানবকল্যাণ মূলক নানা কাজের মাধ্যমে সংগঠনটি এলাকায় প্রশংসনীয় ভূমিকা রেখে চলেছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews