বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
দৈনিক যশোর বার্তার ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে যশোর বুলেটিন পরিবারের শুভেচ্ছা গোপালগঞ্জে আইন-শৃঙ্খলা রক্ষায় ৩ প্লাটুন বিজিবি মোতায়েন কেশবপুরে শিক্ষা প্রতিষ্ঠানে মব সৃষ্টি ও শিক্ষক লাঞ্ছিতের প্রতিবাদে মানববন্ধন যশোরের শার্শায় ৫৯৬ বোতল উইনকেরিক্সসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার যশোরে জমি নিয়ে বিরোধে হাসুয়ার কোপে বিএনপি নেতা নিহত,অভিযুক্ত আটক যশোরে তৃণমূল জাগপার উদ্যোগে দুস্থদের মাঝে খাবার বিতরণ মণিরামপুরে ব্যাংক এশিয়ায় বয়স্ক ভাতার টাকা তুলতে গিয়ে বৃদ্ধের মৃত্যু নড়াইলের লোহাগড়ায় অটোভ্যান চালকের হাত বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ প্রভাষক থেকে ভুয়া ডাক্তারদের গুরু: কালীগঞ্জে মিলন স্যারের ভেটেরিনারি সিন্ডিকেট চক্র সক্রিয় সাংবাদিককে মামলা ছাড়াই পুলিশি হয়রানির অভিযোগ

শালিখায় সিএনআরএসের উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস উদযাপন

  • প্রকাশিত: বুধবার, ১২ আগস্ট, ২০২৬
  • ২১০ বার পড়া হয়েছে

মুন্সী হাবিবুল্লাহ (স্টাফ রিপোর্টার) :মাগুরার শালিখায় সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্টাডিজ (সিএনআরএস)-এর উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়েছে।

বুধবার (১২ আগস্ট) সকাল ১১টায় উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে দিবসটি উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শালিখা উপজেলা নির্বাহী অফিসার মো. তানভীর হাসান চৌধুরী।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মেজবাহ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আবুল হাসনাত।
এ সময় সিএনআরএসের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় যুবসমাজ, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতিতে যুবসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তরুণদের দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার মাধ্যমে জাতীয় উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করতে হবে।
বক্তারা আরও বলেন, যুবসমাজকে আত্মনির্ভরশীল হওয়ার পাশাপাশি মাদক, বাল্যবিবাহ ও বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে কার্যকর ভূমিকা পালন করতে হবে। একটি সুন্দর ও সমৃদ্ধ সমাজ গঠনে তরুণদের ইতিবাচক অংশগ্রহণ অপরিহার্য।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিএনআরএসের সাইট অফিসার মো. শহিদুল ইসলাম।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews