সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
শিরোনাম :
ফুটবল খেলাকে কেন্দ্র করে ভাঙ্গায় রক্তক্ষয়ী সংঘর্ষ, নিহত ১, আহত ৭ সুইমিং ফেডারেশনের অ্যাডহক কমিটির সদস্য নির্বাচিত যশোরে নজরুল ইসলামকে বিভিন্ন সংগঠনের সংবর্ধনা মানবিক বিভাগ থেকে সাফল্য: বিসিএস ক্যাডার হয়ে দেশসেবার স্বপ্ন যশোর শিক্ষা বোর্ড স্কুলের শিক্ষার্থী মুমুর ১১৯৯ নম্বর পেয়ে এসএসসিতে গলাচিপা উপজেলায় প্রথম লাইসা আনান বিআরটিএর উদ্যোগে গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত-আহত ৭৪ পরিবার পেল ৩ কোটি ৪৬ লাখ টাকা জাতীয় পার্টি যশোর জেলার নতুন কমিটি অনুমোদিত: সদস্য সংখ্যা বেড়ে ৭১ প্রথমবার নৌযান শুমারি, তালিকায় ২ লাখ ৪৪ হাজার ৮০৮ নৌযান ১৫ বছর সংস্কারহীন সড়ক, কাদায় দুর্ভোগ—নিজ অর্থে মাটি ভরাট করে দিলেন জিন্নাত আলী ভূঁইয়া ভাঙ্গায় পল্লী সঞ্চয় ব্যাংকে অনিয়মের অভিযোগ ভূয়া ঋণ দেখিয়ে অর্থ আত্মসাৎ, কিস্তির টাকা নিয়েও জালিয়াতির অভিযোগ পরকীয়ায় ঘটনা ধামা চাপা দিতে পৃবের স্বামীর বিরুদ্ধে অভিযোগ করার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

১১৯৯ নম্বর পেয়ে এসএসসিতে গলাচিপা উপজেলায় প্রথম লাইসা আনান

  • প্রকাশিত: সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে

মিঠুন পাল,পটুয়াখালী জেলা প্রতিনিধি:এসএসসি পরীক্ষা-২০২৬-এর ফলাফলে পটুয়াখালীর গলাচিপা উপজেলায় প্রথম স্থান অর্জন করেছে লাইসা আনান। সে গলাচিপা বালিকা মাধ্যমিক বিদ্যালয় থেকে পরীক্ষায় অংশ নিয়ে মোট ১ হাজার ২৫০ নম্বরের মধ্যে ১ হাজার ১৯৯ নম্বর পেয়েছে।

লাইসা আনানের এই কৃতিত্বপূর্ণ ফলাফলে তার পরিবার, শিক্ষক, সহপাঠী ও এলাকাবাসীর মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। ফলাফল প্রকাশের পর থেকেই বিভিন্ন মহল থেকে তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হচ্ছে।
পরিবার সূত্রে জানা গেছে, ছোটবেলা থেকেই পড়াশোনার প্রতি অত্যন্ত মনোযোগী ছিল লাইসা। নিয়মিত পড়াশোনা, অধ্যবসায় ও কঠোর পরিশ্রমের পাশাপাশি শিক্ষকদের দিকনির্দেশনা তার এই সাফল্যের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। পড়াশোনার পাশাপাশি বিদ্যালয়ের বিভিন্ন কার্যক্রমেও তার আগ্রহ ছিল।
লাইসার বাবা মাসুদ রানা কালিকাপুর ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক এবং পানপট্টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। তার মা সাবেরা খাতুন ডাকুয়া বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা। বাবা-মা দুজনই মেয়ের পড়াশোনার প্রতি সবসময় উৎসাহ ও প্রয়োজনীয় সহযোগিতা করেছেন।
মেয়ের এমন সাফল্যে আনন্দ ও গর্ব প্রকাশ করেছেন লাইসার বাবা-মা। তারা বলেন, লাইসার এই অর্জনে তারা অত্যন্ত আনন্দিত। ভবিষ্যতেও সে যেন পড়াশোনায় সাফল্যের ধারা অব্যাহত রাখতে পারে এবং একজন আদর্শ, সৎ ও মানবিক মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে পারে—এটাই তাদের প্রত্যাশা।
কৃতী শিক্ষার্থী লাইসা আনান ভবিষ্যতে উচ্চশিক্ষা গ্রহণ করে দেশের মানুষের জন্য কাজ করতে চায়। তার এ সাফল্যে সহপাঠী, শিক্ষক, আত্মীয়স্বজন ও এলাকাবাসী তাকে অভিনন্দন জানিয়েছেন এবং তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন।
এদিকে, লাইসা আনানের কৃতিত্বপূর্ণ ফলাফলে প্রেসক্লাব গলাচিপার সাংবাদিকদের পক্ষ থেকেও তাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে। সাংবাদিকরা তার ভবিষ্যৎ জীবনে আরও সাফল্য, সমৃদ্ধি ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews