বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
শিরোনাম :
সাফল্যের ধারাবাহিকতায় উজ্জ্বল ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ যশোর মণিরামপুর ফাজিল মাদ্রাসার নতুন ভবনে অসংখ্য ফাটল,ঝুকিপূর্ণ ঘোষণা! নিখোঁজের তিন দিন পর কপোতাক্ষ নদে মিলল ভ্যানচালক একলাসের মরদেহ যশোরে জেলা পুলিশের উদ্যোগে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ-২০২৬ অনুষ্ঠিত বিপিএম-সেবা পদক পাওয়ায় গোপালগঞ্জের পুলিশ সুপারকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির খুলনা মহানগরীর ডেঙ্গু সংক্রমণের দিক থেকে সবচেয়ে ঝুকিপূর্ণ এলাকা– কেসিসি প্রশাসক মঞ্জু কেশবপুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভা অনুষ্ঠিত প্রকৃতি-ভিত্তিক সমাধান বাস্তবায়ন ও পর্যবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত যশোর সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি কোটচাঁদপুরে ২ কোটি ৪০ লাখ টাকার সড়ক সংস্কারে পুকুরচুরি: এলজিইডি কর্মকর্তাদের রহস্যজনক নীরাবতা।

যশোর সফটওয়্যার পার্কে বকেয়া বেতনের দাবিতে মানবন্ধন

  • প্রকাশিত: রবিবার, ৯ আগস্ট, ২০২৬
  • ৬৯ বার পড়া হয়েছে

মৃগেনী সার্ভিসেসের কর্মীদের বিক্ষোভ, দ্রুত পাওনা পরিশোধের দাবি

নিজস্ব প্রতিবেদক, যশোর ৯ আগস্ট ২০২৬: যশোর সফটওয়্যার টেকনোলজি পার্কে দীর্ঘদিনের বকেয়া বেতন ও ভাতা পরিশোধের দাবিতে মানবন্ধন করেছেন ‘মৃগেনী সার্ভিসেস লিমিটেড’-এর কর্মীরা।

শনিবার সকালে পার্কের সামনে আয়োজিত এই মানববন্ধনে প্রতিষ্ঠানটির বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন।

মানববন্ধনে অংশ নেওয়া কর্মীরা জানান, কয়েক মাস ধরে তাদের বেতন-ভাতা বন্ধ থাকায় পরিবার নিয়ে চরম আর্থিক অনিশ্চয়তার মধ্যে দিন কাটছে। জরুরি প্রয়োজনে ঋণ করেও সংসার চালাতে হিমশিম খাচ্ছেন তারা। তারা অবিলম্বে সকল বকেয়া পরিশোধ এবং ভবিষ্যতে সময়মতো বেতন দেওয়ার নিশ্চয়তা চান।

মানবন্ধন থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে ভুক্তভোগীরা বলেন, যৌক্তিক দাবি মেনে না নেওয়া হলে তারা আরও কঠোর আন্দোলন কর্মসূচি দিতে বাধ্য হবেন।

কর্মসূচীতে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মোশাররফ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন সিসিটিভি মনিটরিং কর্মকর্তা আব্দুর রহমান, সিকিউরিটি সুপারভাইজার গোলাম রসুল, ডগার মেশিন অপারেটর কামরুজ্জামান দিপু, প্লাম্বিং কর্মী মোঃ সোহান হোসেন এবং ক্লিনার মারুফ হোসেন লিটনসহ নিরাপত্তা প্রহরী ও অন্যান্য স্টাফরা।

এ বিষয়ে কর্তৃপক্ষের বক্তব্য পেতে মৃগেনী সার্ভিসেস লিমিটেডের দায়িত্বশীলদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে তাদের মন্তব্য পাওয়া যায়নি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews