বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
সাফল্যের ধারাবাহিকতায় উজ্জ্বল ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ যশোর মণিরামপুর ফাজিল মাদ্রাসার নতুন ভবনে অসংখ্য ফাটল,ঝুকিপূর্ণ ঘোষণা! নিখোঁজের তিন দিন পর কপোতাক্ষ নদে মিলল ভ্যানচালক একলাসের মরদেহ যশোরে জেলা পুলিশের উদ্যোগে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ-২০২৬ অনুষ্ঠিত বিপিএম-সেবা পদক পাওয়ায় গোপালগঞ্জের পুলিশ সুপারকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির খুলনা মহানগরীর ডেঙ্গু সংক্রমণের দিক থেকে সবচেয়ে ঝুকিপূর্ণ এলাকা– কেসিসি প্রশাসক মঞ্জু কেশবপুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভা অনুষ্ঠিত প্রকৃতি-ভিত্তিক সমাধান বাস্তবায়ন ও পর্যবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত যশোর সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি কোটচাঁদপুরে ২ কোটি ৪০ লাখ টাকার সড়ক সংস্কারে পুকুরচুরি: এলজিইডি কর্মকর্তাদের রহস্যজনক নীরাবতা।

মণিরামপুরে ৪দিন ব্যাপী ভ্রাম্যমাণ বই মেলার উদ্বোধন

  • প্রকাশিত: সোমবার, ৩ আগস্ট, ২০২৬
  • ৮০ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিবেদক: দেশব্যাপী আলোকিত মানুষ গড়ার আন্দোলনের অংশ হিসেবে বিশ্ব সাহিত্য কেন্দ্রের আয়োজনে ও সাস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় মণিরামপুরে ৪ দিন ব্যাপি ভ্রাম্যমাণ বই মেলার উদ্বোধন হয়েছে। লাল ফিতা কেটে সোমবার (৩ আগষ্ট) দুপুরে উপজেলা অফিসার্স ক্লাবের সামনে অনুষ্ঠিত ৪ দিন ব্যাপি এ বই মেলার উদ্বোধন করেন মণিরামপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মাহির দায়ান আমিন। উদ্বোধন পরবর্তী সময়ে বইমেলা পরিদর্শনে যান মণিরামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান মিন্টু। উদ্বোধনী অনুষ্ঠান শেষে ঘুরে ঘুরে স্টল পরিদর্শনের সময় উপস্থিত মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের সাংবাদিক এস এম তাজাম্মুলের হাতে”যাযাবর|দৃষ্টিপাত”বই উপহার তুলে দেন উদ্বোধক।
‎স্থানীয় পর্যায়ে মণিরামপুর উপজেলা প্রশাসন ও মেট লাইফ ফাউন্ডেশনের সহযোগী আয়োজনে ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধনে উপস্থিত ছিলেন,বই মেলার সংগঠক মোঃ রুহোল আমিন,উপজেলা প্রশাসনের তরুন কান্তি হালদার বাপন,শিক্ষক-শিক্ষার্থী,গণমাধ্যম কর্মী,সাংস্কৃতিক ব্যাক্তিত্ব ও দর্শনার্থী বৃন্দ।  ভ্রাম্যমাণ বইমেলার ইউনিট ইনচার্জ অমিত চক্রবর্তীর সঞ্চালনা ও সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত ৪ দিন ব্যাপী এ ভ্রাম্যমাণ বইমেলা সোমবার থেকে প্রতিদিন বেলা ১২টা হতে সন্ধা ৭টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। এ ছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের খুদে শিক্ষার্থীদের অংশ গ্রহনে যশোর জেলার ইতিহাস ও ঐতিহ্য নিয়ে শ্রেনী ভিত্তিক চিত্রাঙ্কন ও আবৃতি প্রতিযোগিতা ৫ই আগষ্ট বুধবার উপজেলার অফিসার্স ক্লাব চত্বরে অনুষ্ঠিত হয়ে মেলার শেষের দিন পুরষ্কার বিতরণ করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
‎’মানুষ তার স্বপ্নের সমান বড়’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে চলতি এ ভ্রাম্যমাণ বইমেলায় দর্শনার্থীদের জন্য বই ক্রয়ে ২৫-৩৫% মূল্য ছাড়ে মণিরামপুর বাসীকে বই কিনতে ও প্রিয়জনকে বই উপহার দিতে ভ্রাম্যমাণ বইমেলায় আমন্ত্রণ জানিয়েছে আয়োজনে সংশ্লিষ্টরা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews