বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সাফল্যের ধারাবাহিকতায় উজ্জ্বল ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ যশোর মণিরামপুর ফাজিল মাদ্রাসার নতুন ভবনে অসংখ্য ফাটল,ঝুকিপূর্ণ ঘোষণা! নিখোঁজের তিন দিন পর কপোতাক্ষ নদে মিলল ভ্যানচালক একলাসের মরদেহ যশোরে জেলা পুলিশের উদ্যোগে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ-২০২৬ অনুষ্ঠিত বিপিএম-সেবা পদক পাওয়ায় গোপালগঞ্জের পুলিশ সুপারকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির খুলনা মহানগরীর ডেঙ্গু সংক্রমণের দিক থেকে সবচেয়ে ঝুকিপূর্ণ এলাকা– কেসিসি প্রশাসক মঞ্জু কেশবপুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভা অনুষ্ঠিত প্রকৃতি-ভিত্তিক সমাধান বাস্তবায়ন ও পর্যবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত যশোর সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি কোটচাঁদপুরে ২ কোটি ৪০ লাখ টাকার সড়ক সংস্কারে পুকুরচুরি: এলজিইডি কর্মকর্তাদের রহস্যজনক নীরাবতা।

যশোরে বিএসপির প্রয়াত কবিদের স্মরণে বৃক্ষরোপণ

  • প্রকাশিত: শনিবার, ২৫ জুলাই, ২০২৬
  • ১৫৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :বিদ্রোহী সাহিত্য পরিষদ (বিএসপি) প্রয়াত ২৭ কবি’র স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচি শনিবার সকালে যশোর সদর উপজেলার হামিদপুর দারুল আমান দাখিল মাদ্রাসায় অনুষ্ঠিত হয়।
প্রফেসর ড. মো. মুস্তাফিজুর রহমান. ড. কবি শাহনাজ পারভীন, কবিপুত্র মোস্তানূর রহমান সাক্ষর যৌথভাবে কবি নূরজাহান আরা নীতির স্মরণে একটি নিমের চারা, কিংসুক সঙ্গীত শিক্ষাকেন্দ্রের সাধারণ সম্পাদক আনোয়ারুল করিম সোহেল, যশোর ইনস্টিটিউটের নির্বাহী সদস্য আনিসুজ্জামান পিন্টু ও কবি’র ভাই বকুল হক যৌথভাবে একটি কদবেলের চারা, কবি মঞ্জুয়ারা সোনালী, মাদ্রাসার সুপার এইচএকেএম এম মঈনুদ্দিন, কবিপুত্র ফজল রাব্বী সুজন যৌথভাবে কবি ফজল মোবারক স্মরণে একটি বকুল ফুলের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়। এরপর সাবেক সভাপতি এডিএম রতন, কবি আরশি গাইন ও কবিমাতা আছিয়া বেগম যৌথভাবে কবি আকরাম হোসাইনের স্মরণে একটি হরিতকি এবং কবি সুরাইয়া শরীফ, কবি এমএ কাসেম অমিয় ও কবির স্ত্রী আয়েশা বেগম যৌথভাবে কবি আব্দুল আলিমের স্মরণে একটি জামরুল গাছের চারা রোপণ করেন। এভাবে আরো ২২টি গাছের চারা রোপণ করা হয়।
পরে স্মৃতিচারণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কবি আহমদ রাজু্।
সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মুন্না’র উপস্থাপনায় এসময় বক্তব্য রাখেন প্রফেসর ড. মো. মুস্তাফিজুর রহমান, কিংশুক সঙ্গীত শিক্ষাকেন্দ্রের সাধারণ সম্পাদক আনোয়ারুল করিম সোহেল, যশোর ইনস্টিটিউটের সহসভাপতি অধ্যক্ষ ড. শাহনাজ পারভীন, মাদ্রাসার সুপার এইচএকেএম এম মঈনুদ্দিন, যশোর ইনস্টিটিউটের নির্বাহী সদস্য আনিসুজ্জামান পিন্টু, বিএসপির সাবেক সভাপতি এডিএম রতন, কবি ভদ্রাবতী বিশ্বাস, সহকারী অধ্যাপক আর কে ঘোষ, ডা. আহাদ আলী. কবি সুরাইয়া শরীফ, কবি মঞ্জুয়ারা সোনালী, কবি এম এ কাসেম অমিয়, মো. মনিরুজ্জামান, অরুণ বর্মণ, শামীম আহম্মেদ টিটো, আরশি গাইন, শরীফ হোসেন ধীমান, সানজিদা ফেরদৌস প্রমুখ।
এসময় প্রয়াত কবিদের স্বজনদের মধ্যে উপস্থিত ছিলেন, কবি ও কলামিস্ট ফজলুল হক, কবি নূরজাহান আরা নীতির ছেলে মোস্তানূর রহমান সাক্ষর, কবি আব্দুল আলিমের স্ত্রী আয়েশা বেগম, কবি আকরাম হোসাইনের মা আছিয়া বেগম প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews