শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
কেশবপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ফরিদপুরের ভাঙ্গায় প্রত্যন্ত অঞ্চলে শিক্ষার আলো ছড়াচ্ছে একটি প্রাথমিক বিদ্যালয় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ভাঙ্গায় আলোচনা সভা, ঐক্য ও গণতন্ত্র রক্ষার আহ্বান মণিরামপুরে অপসাংবাদিকতার বিরুদ্ধে মানববন্ধন ও লিফলেট বিতরণ যশোরস্থ সাতক্ষীরা কল্যাণ সমিতির নির্বাহী সদস্য মোজাফফার হোসেনকে বিদায় সংবর্ধনা যবিপ্রবিতে নানা আয়োজনে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপিত শ্যামনগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত যশোর হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ছয় বছরের পথচলায় মানুষের ভালোবাসায় সিক্ত রাতদিন নিউজ, বর্ণাঢ্য আয়োজনে অর্ধযুগ পূর্তি উৎসব জনগণকে মানসম্মত সেবা নিশ্চিত করতে হবে, অতিরিক্ত টাকা নেওয়া যাবে না: প্রতিমন্ত্রী অমিত

গলাচিপায় যৌথ অভিযানে ৩০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস

  • প্রকাশিত: বুধবার, ২২ জুলাই, ২০২৬
  • ১৭৩ বার পড়া হয়েছে

মিঠুন পাল,পটুয়াখালী জেলা প্রতিনিধি:পটুয়াখালীর গলাচিপা উপজেলার বিভিন্ন খাল-বিল ও জলাধারে যৌথ অভিযান চালিয়ে ৩০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর। পরে জব্দ করা জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

সোমবার (২১ জুলাই) সকাল থেকে বিকেল ৩টা পর্যন্ত উপজেলা প্রশাসন, গলাচিপা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয় এবং গলাচিপা থানা পুলিশের যৌথ উদ্যোগে উপজেলার বোয়ালিয়া খালসহ বিভিন্ন জলধারায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে প্রায় দেড় লাখ টাকা মূল্যের ৩০টি অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করা হয়। অভিযানে নেতৃত্ব দেন গলাচিপা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুন নবী।

পরে বিকেল ৫টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুজর মো. ইজাজুল হকের উপস্থিতিতে জব্দ করা জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুন নবী বলেন, নিষিদ্ধ চায়না দুয়ারী জাল দেশের বিভিন্ন প্রজাতির মাছের পোনা নির্বিচারে ধ্বংস করে জলজ সম্পদের অপূরণীয় ক্ষতি করছে। এ কারণে জব্দ করা জালগুলো ধ্বংস করা হয়েছে। মৎস্যসম্পদ রক্ষায় সব ধরনের নিষিদ্ধ জালের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজর মো. ইজাজুল হক বলেন, দেশের রুপালি সম্পদ রক্ষায় জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি আইন প্রয়োগও জরুরি। উপজেলা প্রশাসন এ বিষয়ে নিয়মিত কাজ করে যাচ্ছে। অবৈধ জাল বিক্রেতা ও ব্যবহারকারীদের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews