বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
সাফল্যের ধারাবাহিকতায় উজ্জ্বল ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ যশোর মণিরামপুর ফাজিল মাদ্রাসার নতুন ভবনে অসংখ্য ফাটল,ঝুকিপূর্ণ ঘোষণা! নিখোঁজের তিন দিন পর কপোতাক্ষ নদে মিলল ভ্যানচালক একলাসের মরদেহ যশোরে জেলা পুলিশের উদ্যোগে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ-২০২৬ অনুষ্ঠিত বিপিএম-সেবা পদক পাওয়ায় গোপালগঞ্জের পুলিশ সুপারকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির খুলনা মহানগরীর ডেঙ্গু সংক্রমণের দিক থেকে সবচেয়ে ঝুকিপূর্ণ এলাকা– কেসিসি প্রশাসক মঞ্জু কেশবপুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভা অনুষ্ঠিত প্রকৃতি-ভিত্তিক সমাধান বাস্তবায়ন ও পর্যবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত যশোর সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি কোটচাঁদপুরে ২ কোটি ৪০ লাখ টাকার সড়ক সংস্কারে পুকুরচুরি: এলজিইডি কর্মকর্তাদের রহস্যজনক নীরাবতা।

ভেড়ামারায় আর্জেন্টিনার হারে যুবকের আত্মহত্যা।

  • প্রকাশিত: সোমবার, ২০ জুলাই, ২০২৬
  • ১৫২ বার পড়া হয়েছে

মোহন আলী স্টাফ রিপোর্টার কুষ্টিয়া: ফুটবল খেলাকে কেন্দ্র করে অতিরিক্ত আবেগ ও উন্মাদনার এক মর্মান্তিক ও করুণ পরিণতি ঘটেছে কুষ্টিয়ার ভেড়ামারায়। প্রিয় দল আর্জেন্টিনার পরাজয় মেনে নিতে না পেরে সুমন (৩০) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। গত রাতে খেলা শেষ হওয়ার পর ভেড়ামারার ১৬ দাগ চাষীক্লাব মোড় এলাকায় নিজ শয়নকক্ষে এই ঘটনা ঘটে।

নিহত সুমন ওই এলাকার বাসিন্দা এবং তার পরিবারে ৫ বছর ও ১.৫ বছর বয়সী দুটি অবুঝ শিশু সন্তান রয়েছে। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, সুমন আর্জেন্টিনার কট্টর সমর্থক ছিলেন। গত রাতে প্রিয় দলের ম্যাচটি দেখার পর আর্জেন্টিনার হারে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। গভীর রাতে পরিবারের সবার অজান্তে নিজ ঘরের সিলিংয়ের সাথে গলায় দঁড়ি দিয়ে তিনি আত্মহত্যা করেন। সকালে পরিবারের সদস্যরা তার ঝুলন্ত মরাদেহ দেখতে পায়। পরে এলাকাবাসী এসে ঝুলন্ত মরাদেহটি নামাই।
সুমন কেবল একজন ফুটবল ভক্তই ছিলেন না, বরং তার দুটি ছোট শিশুর একমাত্র ভরসাও ছিলেন। তার এই আকস্মিক ও চরম সিদ্ধান্তের ফলে মাত্র ৫ বছর এবং দেড় বছর বয়সী দুটি শিশু এখন পিতৃহারা। উপার্জনক্ষম অভিভাবককে হারিয়ে পরিবারটি এখন সম্পূর্ণ দিশেহারা। স্থানীয় এলাকাবাসী ও সচেতন মহল এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। একই সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমেও তীব্র ক্ষোভ ও দুঃখ প্রকাশ করে অনেকে প্রশ্ন তুলছেন— সাত সমুদ্র তেরো নদী ওপারের একটি ফুটবল দলের প্রতি এমন অন্ধ ও আত্মঘাতী আবেগের মূল্য দিল কে ? যে আর্জেন্টিনা দলের জন্য এই তরুণ নিজের জীবনের প্রদীপ নিভিয়ে দিলেন, সেই আর্জেন্টিনারা বা সেই ফুটবল দল কি এখন এই দুটি অবুঝ শিশুর দায়িত্ব নেবে ?
খেলাধুলা বিনোদনের একটি মাধ্যম মাত্র। একে কেন্দ্র করে অতিরিক্ত উন্মাদনা, জুয়া বা অন্ধ আবেগ কখনোই কাম্য নয়। আপনার ক্ষণিকের আবেগ যেন আপনার পরিবারের সারাজীবনের কান্নার কারণ না হয়ে দাঁড়ায়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews